ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৬:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৯

বাবা আবদুল আজিজ এর সাথে নিহত আদিবা।

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে ডুবে আদিবা নামে ৫ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব সাতবাড়িয়া হাজির পাড়া তালুকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদিবা (৫) ওই গ্রামের মোহাম্মদ আবদুল আজিজের কন্যা।

প্রতিবেশী কাজী মেজবাহ উদ্দিন জানায়, আজ শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য সবাই মসজিদে চলে গিয়েছিলো। বাড়ির পাশে আদিবা খেলছিল। সবার অজান্তে সে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটিকে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করেন। পরে দ্রুত চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজিনা সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুর মৃত্যু হয়েছে।

আদিবার অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও এলাকাবাসী এই মর্মান্তিক ঘটনার কারণে গভীর শোকাভিভূত।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Update Time : ০৬:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে ডুবে আদিবা নামে ৫ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব সাতবাড়িয়া হাজির পাড়া তালুকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদিবা (৫) ওই গ্রামের মোহাম্মদ আবদুল আজিজের কন্যা।

আরও পড়ুন  বেগম খালেদা জিয়ার জন্মদিনে চট্টগ্রামের অধীনে বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিবেশী কাজী মেজবাহ উদ্দিন জানায়, আজ শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য সবাই মসজিদে চলে গিয়েছিলো। বাড়ির পাশে আদিবা খেলছিল। সবার অজান্তে সে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটিকে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করেন। পরে দ্রুত চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন