ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা Logo গ্যাস-বিদ্যুৎ সংকট: চুরি-লুটপাট বন্ধে সময় লাগার কথা নয় Logo শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার সোনা উদ্ধার, তোলপাড় Logo গুনাহ ও ঋণের দোয়া: পাপ ও ঋণ থেকে বাঁচার গুরুত্বপূর্ণ আমল Logo ওবায়দুল কাদেরের রায়: আগামী সপ্তাহেই আসতে পারে সিদ্ধান্ত Logo প্লাস্টিকের চাপে কেশবপুরের মৃৎশিল্প, টিকে থাকার লড়াইয়ে কুমাররা Logo চেলসি খেলোয়াড় বিক্রি: বিশ্বরেকর্ড গড়ল ইংলিশ ক্লাবটি Logo দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে বলে বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সংসদে ১০ স্থায়ী কমিটি, দায়িত্ব পেলেন যারা Logo নেপাল-তিব্বতে বন্যা: প্রাণহানি ছাড়াল হাজার

রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান

রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আগামী এক মাসের মধ্যে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, এই ঘটনার মাধ্যমে সমাজের ভয়াবহ অবক্ষয় স্পষ্ট হয়েছে এবং সরকার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন নৃশংস ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করা হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। প্রধানমন্ত্রী আরও বলেন, একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়তে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন দেশের বিচার ব্যবস্থা দুর্বল করে দিয়েছে। শুধু দেশের সম্পদ ও মানুষের অধিকার নয়, মানবতা ও ধর্মীয় মূল্যবোধও ধ্বংসের মুখে পড়েছে। তিনি বলেন, বর্তমান সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে। শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় সত্তার সঙ্গে নজরুলের নাম ওতপ্রোতভাবে জড়িত। তিনি জানান, ১৯৭৬ সালে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কবির জানাজায় জিয়াউর রহমান অংশ নিয়েছিলেন এবং কবির লাশবাহী খাটিয়া বহনকারীদের মধ্যেও ছিলেন। এছাড়া ১৯৮৯ সালের ২৫ মে নজরুল জন্মজয়ন্তীর র‌্যালিতেও অংশ নিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, ত্রিশালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া।

বাংলাদেশ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অবিভাজ্য সত্তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নজরুল আমাদের জাতীয় চেতনা, সাম্য ও মানবতার প্রতীক। তাঁর আদর্শ ধারণ করেই দেশকে একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে তিনি সবাইকে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ১১:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আগামী এক মাসের মধ্যে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, এই ঘটনার মাধ্যমে সমাজের ভয়াবহ অবক্ষয় স্পষ্ট হয়েছে এবং সরকার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন নৃশংস ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করা হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। প্রধানমন্ত্রী আরও বলেন, একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়তে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।

আরও পড়ুন  রাষ্ট্রপতি প্রার্থী হলে মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়তে পারেন মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন দেশের বিচার ব্যবস্থা দুর্বল করে দিয়েছে। শুধু দেশের সম্পদ ও মানুষের অধিকার নয়, মানবতা ও ধর্মীয় মূল্যবোধও ধ্বংসের মুখে পড়েছে। তিনি বলেন, বর্তমান সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে। শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  শাহজালাল (রহঃ) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, সিলেটে কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় সত্তার সঙ্গে নজরুলের নাম ওতপ্রোতভাবে জড়িত। তিনি জানান, ১৯৭৬ সালে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কবির জানাজায় জিয়াউর রহমান অংশ নিয়েছিলেন এবং কবির লাশবাহী খাটিয়া বহনকারীদের মধ্যেও ছিলেন। এছাড়া ১৯৮৯ সালের ২৫ মে নজরুল জন্মজয়ন্তীর র‌্যালিতেও অংশ নিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, ত্রিশালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া।

আরও পড়ুন  কাল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নতুন বছর ১৪৩৩-কে বরণ করতে প্রস্তুত গোটা জাতি