ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের আবহাওয়ায় সতর্কতা, দেশের ১৩ অঞ্চলে দমকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা। ছবি: সংগৃহী

দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার রাতের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, কয়েকটি অঞ্চলে বাতাসের গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতিতেও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি অব্যাহত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোসহ বজ্রসহ বৃষ্টির ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় ভারী বর্ষণের কারণে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আগামী দিনগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে তাপমাত্রার বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম, ফলে দিন ও রাতের আবহাওয়া প্রায় একই ধরনের থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

রাতের আবহাওয়ায় সতর্কতা, দেশের ১৩ অঞ্চলে দমকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা

Update Time : ০৫:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার রাতের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, কয়েকটি অঞ্চলে বাতাসের গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন  ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতিতেও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি অব্যাহত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোসহ বজ্রসহ বৃষ্টির ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় ভারী বর্ষণের কারণে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন  ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, দুই অঞ্চলে সতর্কসংকেত