ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শিশুদের বার্নআউট কী কীভাবে চিনবেন

শিশুদের মধ্যেও বার্নআউটের লক্ষণ দেখা দিতে পারে, তাই অভিভাবকদের সচেতন থাকা জরুরি। | ছবি: সংগৃহীত

শিশুদের বার্নআউট এখন আর শুধু একটি আলোচিত বিষয় নয়, বরং অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ হয়ে উঠেছে। অনেকেই মনে করেন বার্নআউট কেবল কর্মজীবী মানুষের সমস্যা। কিন্তু বাস্তবে অতিরিক্ত পড়াশোনার চাপ, প্রতিযোগিতা, পারিবারিক প্রত্যাশা এবং মানসিক চাপে শিশুরাও বার্নআউটের শিকার হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে মানসিক চাপ বহন করতে করতে যখন একটি শিশু ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে, তখন তার আচরণ, মনোযোগ এবং আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব দেখা দেয়। সময়মতো লক্ষণগুলো চিহ্নিত করা না গেলে এর প্রভাব দীর্ঘমেয়াদে শিশুর মানসিক স্বাস্থ্যের ওপর পড়তে পারে।

শিশুদের জীবনে চাপের উৎস নানা ধরনের হতে পারে। স্কুলের পড়াশোনা, পরীক্ষার ফলাফল, সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতা, পরিবারের প্রত্যাশা কিংবা সামাজিক চাপ—সবকিছু মিলিয়ে তারা অনেক সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কোনো পরীক্ষায় খারাপ ফলাফল বা কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার হতাশাও বার্নআউটের কারণ হতে পারে।

শিশুদের বার্নআউটের লক্ষণ

আগে যে শিশু নিজে থেকেই পড়তে বসত, সে হঠাৎ করে পড়াশোনার প্রতি অনাগ্রহ দেখাতে শুরু করতে পারে। বারবার মনে করিয়ে দেওয়ার পরও পড়তে না বসা বা নানা অজুহাতে কাজ এড়িয়ে যাওয়া বার্নআউটের ইঙ্গিত হতে পারে।

শিশু যদি হঠাৎ করেই কম কথা বলতে শুরু করে, নিজের অনুভূতি প্রকাশ না করে কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়, তাহলে সেটি মানসিক অবসাদের লক্ষণ হতে পারে।

খেলাধুলা, ছবি আঁকা, গান বা অন্য যেসব কাজ আগে আনন্দ দিত, সেগুলোর প্রতিও আগ্রহ কমে যেতে পারে। এটি শিশুদের বার্নআউটের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

পড়াশোনা বা অন্য কোনো কাজে মনোযোগ ধরে রাখতে না পারা, বারবার ভুল করা কিংবা সহজ কাজেও অস্থির হয়ে পড়া মানসিক চাপের প্রভাব নির্দেশ করে।

ছোটখাটো বিষয়েও রেগে যাওয়া, বিরক্তি প্রকাশ করা বা অতিরিক্ত আবেগপ্রবণ আচরণ দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

অভিভাবকরা কীভাবে সাহায্য করবেন?

প্রথমত, সন্তানের আচরণ ও মানসিক অবস্থার পরিবর্তন বোঝার চেষ্টা করুন। তার সঙ্গে নিয়মিত কথা বলুন এবং মন খুলে নিজের অনুভূতি প্রকাশ করার সুযোগ দিন। সন্তানের ওপর অতিরিক্ত প্রত্যাশার চাপ না দিয়ে তাকে উৎসাহিত করুন।

একই সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম, খেলাধুলা এবং বিনোদনের সুযোগ নিশ্চিত করা জরুরি। বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘ সময় মোবাইল বা অন্যান্য ডিভাইস ব্যবহার শিশুদের মানসিক ক্লান্তি আরও বাড়িয়ে দিতে পারে। তাই স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করে অফলাইন কার্যক্রমে উৎসাহ দেওয়া প্রয়োজন।

এ ছাড়া ছোটবেলা থেকেই শিশুদের চাপ মোকাবিলার কৌশল শেখানো গুরুত্বপূর্ণ। ডায়েরি লেখা, খেলাধুলা, সৃজনশীল কাজ এবং পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা মানসিক চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

শিশুদের বার্নআউট অনেক সময় নীরবে বেড়ে ওঠে এবং অভিভাবকদের চোখ এড়িয়ে যায়। তবে আচরণগত পরিবর্তন, মনোযোগের ঘাটতি বা আগ্রহ হারানোর মতো লক্ষণগুলো দ্রুত শনাক্ত করা গেলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। সন্তানের প্রতি সহানুভূতিশীল আচরণ, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক সমর্থনই পারে তাকে সুস্থ ও আত্মবিশ্বাসীভাবে বেড়ে উঠতে সাহায্য করতে।

জনপ্রিয় সংবাদ

আবাহনী মাঠের নিয়ন্ত্রণ নিচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়, বদলাবে নাম

শিশুদের বার্নআউট কী কীভাবে চিনবেন

Update Time : ১১:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

শিশুদের বার্নআউট এখন আর শুধু একটি আলোচিত বিষয় নয়, বরং অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ হয়ে উঠেছে। অনেকেই মনে করেন বার্নআউট কেবল কর্মজীবী মানুষের সমস্যা। কিন্তু বাস্তবে অতিরিক্ত পড়াশোনার চাপ, প্রতিযোগিতা, পারিবারিক প্রত্যাশা এবং মানসিক চাপে শিশুরাও বার্নআউটের শিকার হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে মানসিক চাপ বহন করতে করতে যখন একটি শিশু ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে, তখন তার আচরণ, মনোযোগ এবং আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব দেখা দেয়। সময়মতো লক্ষণগুলো চিহ্নিত করা না গেলে এর প্রভাব দীর্ঘমেয়াদে শিশুর মানসিক স্বাস্থ্যের ওপর পড়তে পারে।

শিশুদের জীবনে চাপের উৎস নানা ধরনের হতে পারে। স্কুলের পড়াশোনা, পরীক্ষার ফলাফল, সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতা, পরিবারের প্রত্যাশা কিংবা সামাজিক চাপ—সবকিছু মিলিয়ে তারা অনেক সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কোনো পরীক্ষায় খারাপ ফলাফল বা কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার হতাশাও বার্নআউটের কারণ হতে পারে।

আরও পড়ুন  জ্বর হলে কোন পানিতে গোসল করবেন? জানুন সঠিক নিয়ম

শিশুদের বার্নআউটের লক্ষণ

আগে যে শিশু নিজে থেকেই পড়তে বসত, সে হঠাৎ করে পড়াশোনার প্রতি অনাগ্রহ দেখাতে শুরু করতে পারে। বারবার মনে করিয়ে দেওয়ার পরও পড়তে না বসা বা নানা অজুহাতে কাজ এড়িয়ে যাওয়া বার্নআউটের ইঙ্গিত হতে পারে।

শিশু যদি হঠাৎ করেই কম কথা বলতে শুরু করে, নিজের অনুভূতি প্রকাশ না করে কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়, তাহলে সেটি মানসিক অবসাদের লক্ষণ হতে পারে।

খেলাধুলা, ছবি আঁকা, গান বা অন্য যেসব কাজ আগে আনন্দ দিত, সেগুলোর প্রতিও আগ্রহ কমে যেতে পারে। এটি শিশুদের বার্নআউটের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

আরও পড়ুন  পোড়া পাতিলের কালো দাগ নিয়ে টেনশন নয় বরফেই হবে ঝকঝকে

পড়াশোনা বা অন্য কোনো কাজে মনোযোগ ধরে রাখতে না পারা, বারবার ভুল করা কিংবা সহজ কাজেও অস্থির হয়ে পড়া মানসিক চাপের প্রভাব নির্দেশ করে।

ছোটখাটো বিষয়েও রেগে যাওয়া, বিরক্তি প্রকাশ করা বা অতিরিক্ত আবেগপ্রবণ আচরণ দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

অভিভাবকরা কীভাবে সাহায্য করবেন?

প্রথমত, সন্তানের আচরণ ও মানসিক অবস্থার পরিবর্তন বোঝার চেষ্টা করুন। তার সঙ্গে নিয়মিত কথা বলুন এবং মন খুলে নিজের অনুভূতি প্রকাশ করার সুযোগ দিন। সন্তানের ওপর অতিরিক্ত প্রত্যাশার চাপ না দিয়ে তাকে উৎসাহিত করুন।

একই সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম, খেলাধুলা এবং বিনোদনের সুযোগ নিশ্চিত করা জরুরি। বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘ সময় মোবাইল বা অন্যান্য ডিভাইস ব্যবহার শিশুদের মানসিক ক্লান্তি আরও বাড়িয়ে দিতে পারে। তাই স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করে অফলাইন কার্যক্রমে উৎসাহ দেওয়া প্রয়োজন।

আরও পড়ুন  এসএসসির ফল প্রকাশ: মা-বাবার এই ৫ ভুলে ভেঙে পড়তে পারে সন্তান