ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাঙ্গামাটিতে বন্যায় কৃষি-মৎস্যে ৬০ কোটি টাকার ক্ষতি Logo ৬৪ দলের বিশ্বকাপ, কতটা সম্ভব ফিফার নতুন পরিকল্পনা Logo ছাত্রাবাসে ধর্ষণ অভিযোগ: ৪ দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ Logo প্লাস্টিকের ব্যাগে বিশ্বকাপ ট্রফি? কুকুরেয়ার ভিডিওর আসল রহস্য Logo হুতিদের নৌ অবরোধ ঘোষণা: সৌদির জন্য বড় হুমকি, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা Logo ধূমপান ছাড়ার ৪ সহজ উপায়, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ Logo চরমোনাই পীরের কড়া বার্তা: ইসলামের নামে একাধিক দল নিয়ে প্রশ্ন Logo ইয়ামালের প্রেমিকা ইনেস, এক রাতেই ফলোয়ারে চমক Logo এআই প্রযুক্তিতে পোশাকশিল্পের ভবিষ্যৎ: ৭ পরিবর্তনে নতুন সম্ভাবনা Logo ঘুম না এলে রাতে করুন এই ৭ ব্যায়াম, মিলবে স্বস্তির ঘুম
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫৭০

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার

পিএসএলে পাঁচ দিনের বিরতিতে ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ায় ফিরেছিলেন গুডফ্রাইডের ছুটি কাটাতে। দেশে ফিরে বিপাকে পড়েছেন ব্যাটার। আইন ভাঙায় হয়েছেন গ্রেপ্তার।। পিএসএলে তাঁর পরের ম্যাচ ৯ এপ্রিল।

জানা গিয়েছে, সিডনির একটি এলাকায় ঘটনাটি ঘটে। গভীর রাতে ওয়ার্নারের গাড়ি থামিয়ে পুলিশ প্রাক্তন ক্রিকেটার ওয়ার্নার মদ্যপ কিনা তা দেখতে যান।পরবর্তীতে ওয়ার্নারের নিঃশ্বাস পরীক্ষা করা হয়। তাতে অনুমোদিত মাত্রার চেয়ে দ্বিগুণ মদ্যপানের প্রমাণ পাওয়া যায়। তখনই ওয়ার্নারকে মারুব্রা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে আবার তাঁর নিঃশ্বাস পরীক্ষা হয়। তাতেও অনুমোদিত মাত্রার চেয়ে দ্বিগুণ মদ্যপানের প্রমাণ পাওয়া যায়। এর পর তাঁকে গ্রেপ্তার করা হয়। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ওয়ার্নারের লাইসেন্স বাতিল হতে পারে। জামিনে মুক্তি দেওয়া হলেও তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। আগামী ৯ মে ওয়ার্নারকে আদালতে হাজির করানো হবে।

প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের অধিনায়ক ওয়ার্নার। খেলার মাঝে কিছুদিনের বিরতি থাকায় ওয়ার্নার দেশে ফিরেছিলেন। করাচি কিংসের পরবর্তী খেলা ৯ এপ্রিল। তার আগেই পাকিস্তান ফিরবেন তিনি। গ্রেপ্তার করা হলেও জামিন পেয়েছেন ওয়ার্নার। তবে পরের মাসে এই মামলার শুনানিতে উপস্থিত থাকতে হবে ওয়ার্নারকে।

২০২৪ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওয়ার্নার। তারপর থেকে ফ্রাঞ্চাইজি খেলে বেড়ান তিনি। বিগ ব্যাশে খেলেছেন সিডনি থান্ডারে। তবে আইপিএলে আর সুযোগ মেলেনি। খেলছেন পিএসএলে।
দেশের হয়ে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১১০ টি–২০ খেলেছেন ওয়ার্নার। রান করেছেন ১৫ হাজারেরও বেশি। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। অধিনায় হিসেবে ২০১৬ সালে সানরাইজার্সকে আইপিএল জিতিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে বন্যায় কৃষি-মৎস্যে ৬০ কোটি টাকার ক্ষতি

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।

Update Time : ০৯:০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার

পিএসএলে পাঁচ দিনের বিরতিতে ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ায় ফিরেছিলেন গুডফ্রাইডের ছুটি কাটাতে। দেশে ফিরে বিপাকে পড়েছেন ব্যাটার। আইন ভাঙায় হয়েছেন গ্রেপ্তার।। পিএসএলে তাঁর পরের ম্যাচ ৯ এপ্রিল।

জানা গিয়েছে, সিডনির একটি এলাকায় ঘটনাটি ঘটে। গভীর রাতে ওয়ার্নারের গাড়ি থামিয়ে পুলিশ প্রাক্তন ক্রিকেটার ওয়ার্নার মদ্যপ কিনা তা দেখতে যান।পরবর্তীতে ওয়ার্নারের নিঃশ্বাস পরীক্ষা করা হয়। তাতে অনুমোদিত মাত্রার চেয়ে দ্বিগুণ মদ্যপানের প্রমাণ পাওয়া যায়। তখনই ওয়ার্নারকে মারুব্রা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে আবার তাঁর নিঃশ্বাস পরীক্ষা হয়। তাতেও অনুমোদিত মাত্রার চেয়ে দ্বিগুণ মদ্যপানের প্রমাণ পাওয়া যায়। এর পর তাঁকে গ্রেপ্তার করা হয়। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ওয়ার্নারের লাইসেন্স বাতিল হতে পারে। জামিনে মুক্তি দেওয়া হলেও তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। আগামী ৯ মে ওয়ার্নারকে আদালতে হাজির করানো হবে।

আরও পড়ুন  মুক্তি পেলেন মার্কিন নারী: ইরানের পদক্ষেপে কৃতজ্ঞ ট্রাম্প | গুরুত্বপূর্ণ আপডেট

প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের অধিনায়ক ওয়ার্নার। খেলার মাঝে কিছুদিনের বিরতি থাকায় ওয়ার্নার দেশে ফিরেছিলেন। করাচি কিংসের পরবর্তী খেলা ৯ এপ্রিল। তার আগেই পাকিস্তান ফিরবেন তিনি। গ্রেপ্তার করা হলেও জামিন পেয়েছেন ওয়ার্নার। তবে পরের মাসে এই মামলার শুনানিতে উপস্থিত থাকতে হবে ওয়ার্নারকে।

২০২৪ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওয়ার্নার। তারপর থেকে ফ্রাঞ্চাইজি খেলে বেড়ান তিনি। বিগ ব্যাশে খেলেছেন সিডনি থান্ডারে। তবে আইপিএলে আর সুযোগ মেলেনি। খেলছেন পিএসএলে।
দেশের হয়ে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১১০ টি–২০ খেলেছেন ওয়ার্নার। রান করেছেন ১৫ হাজারেরও বেশি। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। অধিনায় হিসেবে ২০১৬ সালে সানরাইজার্সকে আইপিএল জিতিয়েছেন।

আরও পড়ুন  অস্ট্রেলিয়ার নতুন সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা