ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমান: আজ মৌলভীবাজারে ২ কর্মসূচি

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বুধবার) মৌলভীবাজার সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি জেলার বিভিন্ন স্থানে আয়োজিত একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরের প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং স্থানীয় পর্যায়ের রাজনৈতিক সভা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করবেন। সফর ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ইতোমধ্যে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে।

এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ পর্যায়ে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্থানীয় জনগণের মধ্যে এ কর্মসূচি নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

বিকেলে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন। সেখানে পৌঁছে কিছু সময় বিশ্রাম নেওয়ার পর একটি রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন। সভায় স্থানীয় নেতাকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তার এই সফরকে ঘিরে মৌলভীবাজার ও সিলেট অঞ্চলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান: আজ মৌলভীবাজারে ২ কর্মসূচি

Update Time : ১০:০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বুধবার) মৌলভীবাজার সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি জেলার বিভিন্ন স্থানে আয়োজিত একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরের প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং স্থানীয় পর্যায়ের রাজনৈতিক সভা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করবেন। সফর ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ইতোমধ্যে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন  বারহাট্টায় ১ হাজার ৯০০ কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ-সার বিতরণ

নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে।

এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ পর্যায়ে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্থানীয় জনগণের মধ্যে এ কর্মসূচি নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন  পুঁজিবাজার কারসাজি কঠোর বিচারের বার্তা দিল সরকার

বিকেলে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন। সেখানে পৌঁছে কিছু সময় বিশ্রাম নেওয়ার পর একটি রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন। সভায় স্থানীয় নেতাকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তার এই সফরকে ঘিরে মৌলভীবাজার ও সিলেট অঞ্চলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

আরও পড়ুন  মীর শাহে আলম: আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ একজন কর্মী