ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আমাকে হাজতে ভরেন, আরিশাকে পানিতে চুবিয়ে মেরেছি’, বলে কিশোরীর আত্মসমর্পণ Logo চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ Logo ইরানের বিস্ফোরক হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, বিশ্ববাজারে নতুন শঙ্কা Logo রাজনীতিতে নারীদের বড় বাধা সহিংসতা: বিআইজিডির চাঞ্চল্যকর তথ্য Logo কাবার গিলাফের নকশা: ইসলামী শিল্পের অসাধারণ সৌন্দর্য ও ঐতিহ্য Logo মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ট্যুরিস্ট ভিসা পাওয়ার সুবিধা Logo যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না: বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে দ্বিতীয় পর্বে যুক্তরাষ্ট্র Logo ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস আগস্টে চালু, জানালেন সেতুমন্ত্রী Logo ৫টি গোপন কারণে ঘরোয়াভাবে সম্পন্ন হচ্ছে আমির খানের বিয়ে! Logo ৩টি বিস্ফোরক মন্তব্যে মুন্সিগঞ্জে জামায়াত ও বিএনপি সংঘাতের আভাস!

১১ বছর পর ফুটবলে ফিরলেন রোনালদিনহো, ইতালিতে নতুন অধ্যায়

রোনালদিনহো

বিশ্বকাপের উত্তাপের মধ্যেই ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় এক চমক। প্রায় ১১ বছর আগে পেশাদার ফুটবলকে বিদায় জানানো ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো আবারও মাঠে ফিরছেন। তবে জাতীয় দলের জার্সিতে নয়, ইতালির তৃতীয় স্তরের লিগ সিরি ‘সি’-এর ক্লাব রাভেন্নার সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

ইতালিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৪৬ বছর বয়সী রোনালদিনহো শুধুমাত্র খেলোয়াড় হিসেবেই যোগ দিচ্ছেন না। তিনি ক্লাবটির শেয়ার কিনে উন্নয়ন প্রকল্পে বিনিয়োগও করবেন। ফলে মাঠের ভেতর ও বাইরে দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা যাবে তাকে।

আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাভেন্না আনুষ্ঠানিকভাবে রোনালদিনহোর যোগদানের ঘোষণা দেবে। ক্লাবটির সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি দীর্ঘদিন ধরেই ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে ক্লাবের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করে আসছিলেন।

নতুন যাত্রা নিয়ে বেশ উচ্ছ্বসিত সাবেক এই তারকা ফুটবলার। রোনালদিনহো জানিয়েছেন, নতুন রঙের জার্সি হলেও তার মুখের সেই চিরচেনা হাসি একই থাকবে। তিনি আবারও বল পায়ে নেমে নতুন গল্প লিখতে মুখিয়ে আছেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোনালদিনহো বলেন, ‘নতুন রং, কিন্তু একই হাসি। আমি আবারও বল নিয়ে নাচতে এবং ইনাৎসিও ও তার পরিবারের সঙ্গে নতুন একটি গল্প লিখতে মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস ছিল। সেই আনন্দই আমি রাভেন্নায় নিয়ে যেতে চাই।’

তবে পুরো মৌসুমজুড়ে তাকে নিয়মিত খেলতে দেখা যাবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নির্দিষ্ট কিছু ম্যাচে তিনি মাঠে নামবেন। পাশাপাশি ক্লাবের ব্র্যান্ডিং, প্রচারণা ও অন্যান্য কার্যক্রমেও সক্রিয় থাকবেন।

ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও সৃজনশীল খেলোয়াড় হিসেবে রোনালদিনহোর আলাদা একটি পরিচয় রয়েছে। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এছাড়া ২০০৫ সালে ব্যালন ডি’অর জিতে নিজের ক্যারিয়ারে অনন্য এক উচ্চতায় পৌঁছে যান।

ক্লাব ফুটবলেও ছিল তার উজ্জ্বল সাফল্যের ছাপ। বার্সেলোনার হয়ে দুটি লা লিগা এবং একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। তার নৈপুণ্যই পরবর্তীতে বার্সেলোনার নতুন যুগের ভিত্তি গড়ে দেয়।

সবশেষে ২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে পেশাদার ফুটবল খেলেছিলেন রোনালদিনহো। এরপর দীর্ঘ বিরতি নিয়ে অবসরে চলে যান তিনি। প্রায় এক যুগ পর আবারও তার মাঠে ফেরার খবর ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

আমাকে হাজতে ভরেন, আরিশাকে পানিতে চুবিয়ে মেরেছি’, বলে কিশোরীর আত্মসমর্পণ

১১ বছর পর ফুটবলে ফিরলেন রোনালদিনহো, ইতালিতে নতুন অধ্যায়

Update Time : ০৯:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বিশ্বকাপের উত্তাপের মধ্যেই ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় এক চমক। প্রায় ১১ বছর আগে পেশাদার ফুটবলকে বিদায় জানানো ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো আবারও মাঠে ফিরছেন। তবে জাতীয় দলের জার্সিতে নয়, ইতালির তৃতীয় স্তরের লিগ সিরি ‘সি’-এর ক্লাব রাভেন্নার সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

ইতালিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৪৬ বছর বয়সী রোনালদিনহো শুধুমাত্র খেলোয়াড় হিসেবেই যোগ দিচ্ছেন না। তিনি ক্লাবটির শেয়ার কিনে উন্নয়ন প্রকল্পে বিনিয়োগও করবেন। ফলে মাঠের ভেতর ও বাইরে দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা যাবে তাকে।

আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাভেন্না আনুষ্ঠানিকভাবে রোনালদিনহোর যোগদানের ঘোষণা দেবে। ক্লাবটির সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি দীর্ঘদিন ধরেই ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে ক্লাবের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করে আসছিলেন।

আরও পড়ুন  মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।

নতুন যাত্রা নিয়ে বেশ উচ্ছ্বসিত সাবেক এই তারকা ফুটবলার। রোনালদিনহো জানিয়েছেন, নতুন রঙের জার্সি হলেও তার মুখের সেই চিরচেনা হাসি একই থাকবে। তিনি আবারও বল পায়ে নেমে নতুন গল্প লিখতে মুখিয়ে আছেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোনালদিনহো বলেন, ‘নতুন রং, কিন্তু একই হাসি। আমি আবারও বল নিয়ে নাচতে এবং ইনাৎসিও ও তার পরিবারের সঙ্গে নতুন একটি গল্প লিখতে মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস ছিল। সেই আনন্দই আমি রাভেন্নায় নিয়ে যেতে চাই।’

আরও পড়ুন  ভোজিনিয়ার ম্যাচ দেখতে মাঠে থাকবেন তার মা

তবে পুরো মৌসুমজুড়ে তাকে নিয়মিত খেলতে দেখা যাবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নির্দিষ্ট কিছু ম্যাচে তিনি মাঠে নামবেন। পাশাপাশি ক্লাবের ব্র্যান্ডিং, প্রচারণা ও অন্যান্য কার্যক্রমেও সক্রিয় থাকবেন।

ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও সৃজনশীল খেলোয়াড় হিসেবে রোনালদিনহোর আলাদা একটি পরিচয় রয়েছে। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এছাড়া ২০০৫ সালে ব্যালন ডি’অর জিতে নিজের ক্যারিয়ারে অনন্য এক উচ্চতায় পৌঁছে যান।

আরও পড়ুন  মেসির হ্যাটট্রিকে মুগ্ধ স্কালোনি, বললেন ভাষা খুঁজে পাচ্ছি না