ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস আগস্টে চালু, জানালেন সেতুমন্ত্রী

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস চালুর বিষয়ে বক্তব্য দিচ্ছেন সেতুমন্ত্রী। ছবি: সংগৃহীত

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস আগামী আগস্ট মাসেই চালু হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২০ জুন) পাবনা সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস চালুর জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। বর্তমানে নতুন কোচ সংগ্রহের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী মাসের মধ্যেই কোচ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, নতুন কোচ হাতে পেলেই প্রথম ধাপে ঢাকা-পাবনা রুটে ট্রেন চলাচল শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ঢাকা-খুলনা রুটেও নতুন ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে।

শেখ রবিউল আলম বলেন, খুলনার বাসিন্দা হলেও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনা করে ঢাকা-পাবনা রুটকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করে যাচ্ছে।

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস চালু হলে এ অঞ্চলের যাত্রীদের যাতায়াতে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সড়কপথের ওপর চাপ কমবে এবং ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

মন্ত্রী জানান, পাবনার যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্পের প্রাথমিক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সম্ভাব্যতা যাচাই এবং প্রকল্প প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস আগস্টে চালু, জানালেন সেতুমন্ত্রী

Update Time : ১০:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস আগামী আগস্ট মাসেই চালু হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২০ জুন) পাবনা সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস চালুর জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। বর্তমানে নতুন কোচ সংগ্রহের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী মাসের মধ্যেই কোচ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন  ১ আগস্ট থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন, কীভাবে করবেন আবেদন

তিনি আরও জানান, নতুন কোচ হাতে পেলেই প্রথম ধাপে ঢাকা-পাবনা রুটে ট্রেন চলাচল শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ঢাকা-খুলনা রুটেও নতুন ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে।

শেখ রবিউল আলম বলেন, খুলনার বাসিন্দা হলেও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনা করে ঢাকা-পাবনা রুটকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন  নদী দখলদার ২১ হাজার ৯৮৮ জন: দেশে ১,৪১৫ নদীর তথ্য প্রকাশ

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস চালু হলে এ অঞ্চলের যাত্রীদের যাতায়াতে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সড়কপথের ওপর চাপ কমবে এবং ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

মন্ত্রী জানান, পাবনার যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্পের প্রাথমিক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সম্ভাব্যতা যাচাই এবং প্রকল্প প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  গণমাধ্যমের স্বাধীনতা: গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী