ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠমান্ডুতে যান্ত্রিক ত্রুটিতে বিমানের ফ্লাইট গ্রাউন্ডেড, ফিরছেন ১২৭ যাত্রী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৫৩৬

যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে বাংলাদেশ বিমানের ফ্লাইট আটকে গেছে। (ছবি: সংগৃহীত)

নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক সমস্যার কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আটকে গেছে। রবিবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা থাকলেও নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে পারেনি। এতে ১২৭ যাত্রী দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষায় পড়েন।

বাংলাদেশ বিমান এয়ারলাইনসের বিজি ৩৭২ ফ্লাইটটির গন্তব্য ছিল ঢাকা। বোর্ডিং পাস অনুযায়ী, বিকেল ৩টায় যাত্রীদের বোর্ডিং শুরু হওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের আগে বিমানে ত্রুটি ধরা পড়ায় যাত্রা স্থগিত হয়ে যায়।

যাত্রীদের দেশে ফেরাতে ঢাকা থেকে বিকল্প একটি বিমান পাঠিয়েছে বাংলাদেশ বিমান। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে বিকল্প ফ্লাইটটি কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

বাংলাদেশ বিমান এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে আরেকটি বিমান পাঠানো হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতেও বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটে। ৬ আগস্ট কানাডার টরন্টো থেকে বিজি ৩০৬ ফ্লাইটটি ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পরদিন রোমে জ্বালানি নেওয়ার সময় বিমানে কারিগরি সমস্যা শনাক্ত হয়।

পরে দীর্ঘ সময় রোম বিমানবন্দরে আটকে থাকেন ওই ফ্লাইটের যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে ঢাকা থেকে টেকনিশিয়ান ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পাঠানো হয়। মেরামত শেষে বিমানটি যাত্রীদের নিয়ে ঢাকায় ফিরে আসে।

এক সপ্তাহের ব্যবধানে আবারও একই ধরনের সমস্যায় পড়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিকল্প ফ্লাইটের মাধ্যমে ১২৭ যাত্রীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান।

জনপ্রিয় সংবাদ

কাঠমান্ডুতে যান্ত্রিক ত্রুটিতে বিমানের ফ্লাইট গ্রাউন্ডেড, ফিরছেন ১২৭ যাত্রী

Update Time : ১১:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক সমস্যার কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আটকে গেছে। রবিবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা থাকলেও নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে পারেনি। এতে ১২৭ যাত্রী দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষায় পড়েন।

বাংলাদেশ বিমান এয়ারলাইনসের বিজি ৩৭২ ফ্লাইটটির গন্তব্য ছিল ঢাকা। বোর্ডিং পাস অনুযায়ী, বিকেল ৩টায় যাত্রীদের বোর্ডিং শুরু হওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের আগে বিমানে ত্রুটি ধরা পড়ায় যাত্রা স্থগিত হয়ে যায়।

আরও পড়ুন  জাবিতে নারী নিরাপত্তার দাবিতে মৌন মিছিল

যাত্রীদের দেশে ফেরাতে ঢাকা থেকে বিকল্প একটি বিমান পাঠিয়েছে বাংলাদেশ বিমান। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে বিকল্প ফ্লাইটটি কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

বাংলাদেশ বিমান এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে আরেকটি বিমান পাঠানো হয়েছে।

আরও পড়ুন  তিন মাসে ৮৫৪ খুন বাংলাদেশে হত্যাকাণ্ড বাড়ছে

এর আগে চলতি মাসের শুরুতেও বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটে। ৬ আগস্ট কানাডার টরন্টো থেকে বিজি ৩০৬ ফ্লাইটটি ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পরদিন রোমে জ্বালানি নেওয়ার সময় বিমানে কারিগরি সমস্যা শনাক্ত হয়।

পরে দীর্ঘ সময় রোম বিমানবন্দরে আটকে থাকেন ওই ফ্লাইটের যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে ঢাকা থেকে টেকনিশিয়ান ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পাঠানো হয়। মেরামত শেষে বিমানটি যাত্রীদের নিয়ে ঢাকায় ফিরে আসে।

আরও পড়ুন  ১ আগস্ট থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন, কীভাবে করবেন আবেদন