ফুয়েল পাস ব্যবস্থার মাধ্যমে ঢাকার কয়েকটি নির্দিষ্ট ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহে নতুন নিয়ম চালু করেছে সরকার। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন এই নির্দেশনা অনুযায়ী রাজধানীর কিছু পাম্পে প্রাইভেটকারে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে ফুয়েল পাস অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকাভুক্ত ফিলিং স্টেশনগুলোর মধ্যে বিশেষ করে প্রথম ১৮টি পাম্পে ব্যক্তিগত গাড়ির জন্য ফুয়েল পাস ছাড়া জ্বালানি দেওয়া হবে না। জ্বালানি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সরকারের নির্দেশনায় বলা হয়েছে, এসব স্টেশনে জ্বালানি নেওয়ার সময় গাড়ির মালিককে ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করে অনুমোদন দেখাতে হবে। এর মাধ্যমে প্রতিদিন কত জ্বালানি বিতরণ হচ্ছে এবং কোন গাড়ি কতবার তেল নিচ্ছে তা পর্যবেক্ষণ করা সহজ হবে।
নীতিমালায় বলা হয়েছে, রাজধানীতে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ডিজিটাল পদ্ধতিতে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অবৈধভাবে জ্বালানি মজুদ বা অতিরিক্ত ক্রয়ের প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।
সরকারি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এই ব্যবস্থা চালু করা হলেও ভবিষ্যতে দেশের অন্যান্য শহরেও একই ধরনের ডিজিটাল জ্বালানি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হতে পারে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে রাজধানীর ৬৮টি ফিলিং স্টেশনের তালিকাও প্রকাশ করা হয়েছে। নিচে সেই তালিকা দেওয়া হলো।
ঢাকার ৬৮টি ফিলিং স্টেশনের তালিকা
১. সোনার বাংলা সার্ভিস স্টেশন, আসাদগেট
২. ট্রাস্ট ফিলিং স্টেশন, তেজগাঁও
৩. গুলশান সার্ভিস স্টেশন, মহাখালী
৪. মেঘনা মডেল পাম্প, শাহবাগ
৫. নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, নিকুঞ্জ
৬. খালেক সার্ভিস স্টেশন, মিরপুর
৭. তালুকদার ফিলিং স্টেশন, মিরপুর রোড
৮. করিম অ্যান্ড সন্স, শাপলা চত্বর
৯. ইউরেকা এন্টারপ্রাইজ, মহাখালী
১০. মাসুদ হাসান ফিলিং স্টেশন, উত্তরা
১১. সততা অ্যান্ড কোম্পানি, তেজগাঁও শিল্প এলাকা
১২. দিগন্ত ফিলিং স্টেশন, মিরপুর
১৩. কামাল ট্রেডিং এজেন্সি, তেজগাঁও
১৪. এসপি ফিলিং স্টেশন, গাবতলী
১৫. সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও
১৬. সেবা গ্রিন ফিলিং স্টেশন, উত্তরা
১৭. স্যাম এসোসিয়েটস, মিরপুর
১৮. সুমাত্রা ফিলিং স্টেশন, কালশী রোড
১৯. এ. হাই অ্যান্ড কোং, হাটখোলা
২০. ডেনসো ফিলিং স্টেশন, মিরপুর
২১. কসমো ফিলিং স্টেশন, উত্তরা
২২. উত্তরা ফিলিং স্টেশন, আবদুল্লাহপুর
২৩. হক ফিলিং স্টেশন, যাত্রাবাড়ী
২৪. সিটি ফিলিং স্টেশন, ডেমরা
২৫. সাদেক ফিলিং স্টেশন, রায়েরবাজার
২৬. জিএফ ট্রেডিং, উত্তরা
২৭. এস আহমেদ ফাউন্ডেশন সিএনজি স্টেশন
২৮. কিকো ফিলিং স্টেশন, বনশ্রী
২৯. সিকদার ফিলিং স্টেশন, বনশ্রী
৩০. সিএসডি ফিলিং স্টেশন, ঢাকা সেনানিবাস
৩১. সিএম ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন, মহাখালী
৩২. আলহাজ নূর ফিলিং স্টেশন, কেরানীগঞ্জ
৩৩. মুন সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন
৩৪. জেএম এক্সপ্রেস ফিলিং স্টেশন
৩৫. আল মাহমুদ ফিলিং স্টেশন
৩৬. সান্টু ফিলিং স্টেশন
৩৭. রাজধানী ফিলিং স্টেশন
৩৮. মুক্তি ফিলিং স্টেশন
৩৯. আসমা আলী সিএনজি স্টেশন
৪০. রাসেল ফিলিং স্টেশন
৪১. ইস্ট ওয়েস্ট ফিলিং স্টেশন
৪২. সাদি ফিলিং স্টেশন
৪৩. শান্ত ফিলিং স্টেশন
৪৪. মালিবাগ অটো সার্ভিস
৪৫. কমফোর্ট ফিলিং স্টেশন
৪৬. পূবালী ফিলিং স্টেশন
৪৭. পথের বন্ধু ফিলিং স্টেশন
৪৮. আইডিয়াল ফিলিং স্টেশন
৪৯. এ এস ফিলিং স্টেশন
৫০. মক্কা সিএনজি ফিলিং স্টেশন
৫১. ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন
৫২. পৌর ফিলিং স্টেশন
৫৩. এইচ কে ফিলিং স্টেশন
৫৪. রাজারবাগ সার্ভিস স্টেশন
৫৫. রহমান অ্যান্ড কোং
৫৬. সাহিল ফিলিং স্টেশন
৫৭. মোহনা ফিলিং স্টেশন
৫৮. সিকদার ফিলিং স্টেশন
৫৯. মাহতাব মটরস
৬০. মেঘলা মডেল সার্ভিস সেন্টার
৬১. বিনিময় সার্ভিস স্টেশন
৬২. পূর্ণিমা ফিলিং স্টেশন
৬৩. রমনা পেট্রোল পাম্প
৬৪. কিউজি সামদানী অ্যান্ড কোং
৬৫. মেঘলা মডেল সার্ভিস সেন্টার
৬৬. সোবহান ফিলিং স্টেশন
৬৭. রয়েল ফিলিং স্টেশন
৬৮. সিটিজেন সিএনজি ফিলিং স্টেশন

























