ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাফিনিয়া চোটে দুঃসংবাদ, তবু বিশ্বকাপ দলে থাকছেন

হাইতির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। ছবি: সংগৃহীত

রাফিনিয়া চোট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ব্রাজিল দলে। বিশ্বকাপে হাইতির বিপক্ষে জয় পেলেও দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফরোয়ার্ডের ইনজুরি নিয়ে চিন্তায় রয়েছে সেলেসাও শিবির। তবে সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হচ্ছে না।

শনিবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) রাফিনিয়ার শারীরিক পরীক্ষার ফল প্রকাশ করে। সেখানে জানানো হয়, তার ডান উরুর হ্যামস্ট্রিংয়ে পেশির চোট ধরা পড়েছে। যদিও ইনজুরির মাত্রা কিংবা মাঠে ফিরতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।

হাইতির বিপক্ষে ম্যাচের ৪০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয়। ম্যাচটিতে ব্রাজিল ৩-০ গোলের বড় জয় পেলেও দলের এই তারকা ফুটবলারের চোট কিছুটা ম্লান করে দেয় সেই আনন্দ।

সিবিএফ জানিয়েছে, রাফিনিয়াকে আপাতত স্কোয়াডে রাখা হবে এবং দলের মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে পুনর্বাসন কার্যক্রম চালানো হবে। চিকিৎসকরা তার সুস্থতার অগ্রগতি পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রাফিনিয়ার জন্য এই ধরনের ইনজুরি নতুন নয়। গত এক বছরে একই জায়গায় এটি তার চতুর্থ চোট। এর আগে বার্সেলোনার জার্সিতেও একই সমস্যার কারণে তাকে একাধিক ম্যাচ মিস করতে হয়েছিল। জাতীয় দলের হয়ে মার্চ মাসেও একই ধরনের চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল এই উইঙ্গারকে।

দলের সতীর্থ লুকাস পাকুয়েতা রাফিনিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, রাফিনিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং তার অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি হতে পারে। তবে সবাই আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে তিনি আবার মাঠে ফিরবেন এবং বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জনপ্রিয় সংবাদ

রাফিনিয়া চোটে দুঃসংবাদ, তবু বিশ্বকাপ দলে থাকছেন

Update Time : ০৮:২৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

রাফিনিয়া চোট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ব্রাজিল দলে। বিশ্বকাপে হাইতির বিপক্ষে জয় পেলেও দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফরোয়ার্ডের ইনজুরি নিয়ে চিন্তায় রয়েছে সেলেসাও শিবির। তবে সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হচ্ছে না।

শনিবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) রাফিনিয়ার শারীরিক পরীক্ষার ফল প্রকাশ করে। সেখানে জানানো হয়, তার ডান উরুর হ্যামস্ট্রিংয়ে পেশির চোট ধরা পড়েছে। যদিও ইনজুরির মাত্রা কিংবা মাঠে ফিরতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন  প্রথম ম্যাচে ড্র, তবু বিশ্বকাপ জিতেছিল যারা—স্বস্তি পাবে ব্রাজিল

হাইতির বিপক্ষে ম্যাচের ৪০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয়। ম্যাচটিতে ব্রাজিল ৩-০ গোলের বড় জয় পেলেও দলের এই তারকা ফুটবলারের চোট কিছুটা ম্লান করে দেয় সেই আনন্দ।

সিবিএফ জানিয়েছে, রাফিনিয়াকে আপাতত স্কোয়াডে রাখা হবে এবং দলের মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে পুনর্বাসন কার্যক্রম চালানো হবে। চিকিৎসকরা তার সুস্থতার অগ্রগতি পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন  ভিনিসিয়ুসের হুঁশিয়ারি: বিশ্বকাপ জিততেই এসেছে ব্রাজিল

রাফিনিয়ার জন্য এই ধরনের ইনজুরি নতুন নয়। গত এক বছরে একই জায়গায় এটি তার চতুর্থ চোট। এর আগে বার্সেলোনার জার্সিতেও একই সমস্যার কারণে তাকে একাধিক ম্যাচ মিস করতে হয়েছিল। জাতীয় দলের হয়ে মার্চ মাসেও একই ধরনের চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল এই উইঙ্গারকে।

দলের সতীর্থ লুকাস পাকুয়েতা রাফিনিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, রাফিনিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং তার অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি হতে পারে। তবে সবাই আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে তিনি আবার মাঠে ফিরবেন এবং বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরও পড়ুন  মরক্কোর বিপক্ষে কেন ব্যর্থ ব্রাজিল? ৬ কারণ বিশ্লেষণ