ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জার্মানির রোমাঞ্চকর জয়, ১২ বছর পর নকআউট নিশ্চিত

আইভরি কোস্টকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে জার্মানি। ছবি: সংগৃহীত

জার্মানির নকআউট নিশ্চিত হয়েছে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে। আইভরি কোস্টের বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ২-১ গোলের জয় তুলে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে জুলিয়ান নাগেলসমানের দল।

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় জার্মানি ও আইভরি কোস্ট। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে হারানোর পর এই জয় জার্মানির নকআউট পর্ব নিশ্চিত করেছে।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে জার্মানি। প্রথমার্ধে দুইবার বল জালে পাঠালেও অফসাইড ও ফাউলের কারণে গোল বাতিল হয়। এরই মধ্যে ২৯তম মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। গোল হজমের পরও আক্রমণের ধার বজায় রাখে জার্মানরা, তবে বিরতির আগে সমতা ফেরাতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘোরাতে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন কোচ নাগেলসমান। তার কৌশল কাজে আসে ৬৮তম মিনিটে। বদলি হিসেবে নামা নাদিয়েম আমিরির ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে জার্মানিকে সমতায় ফেরান দেনিজ উন্দাভ। এই গোলের পর ম্যাচে নতুন করে প্রাণ ফিরে পায় জার্মানি।

নির্ধারিত সময়ের পর যোগ করা অতিরিক্ত সময়ে আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেলিক্স এনমেচার পাস থেকে বল নিয়ন্ত্রণ করে দারুণ এক শটে জালের ঠিকানা খুঁজে নেন দেনিজ উন্দাভ। তার জোড়া গোলেই নিশ্চিত হয় জার্মানির রোমাঞ্চকর জয়।

এই জয়ের মাধ্যমে দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটাল জার্মানি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে অবশেষে আবারও নকআউট পর্বে জায়গা করে নিল ইউরোপের অন্যতম সফল দলটি। এখন শিরোপা দৌড়ে আরও আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যাবে জার্মানরা।

ওজন কমাতে চিয়া সিড, ফ্ল্যাক্সসিড না ইসবগুল?

জার্মানির রোমাঞ্চকর জয়, ১২ বছর পর নকআউট নিশ্চিত

Update Time : ০৮:৩৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

জার্মানির নকআউট নিশ্চিত হয়েছে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে। আইভরি কোস্টের বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ২-১ গোলের জয় তুলে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে জুলিয়ান নাগেলসমানের দল।

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় জার্মানি ও আইভরি কোস্ট। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে হারানোর পর এই জয় জার্মানির নকআউট পর্ব নিশ্চিত করেছে।

আরও পড়ুন  ২০৩০ বিশ্বকাপ: সরাসরি অংশ নেওয়া ৬ দেশের গুরুত্বপূর্ণ তথ্য

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে জার্মানি। প্রথমার্ধে দুইবার বল জালে পাঠালেও অফসাইড ও ফাউলের কারণে গোল বাতিল হয়। এরই মধ্যে ২৯তম মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। গোল হজমের পরও আক্রমণের ধার বজায় রাখে জার্মানরা, তবে বিরতির আগে সমতা ফেরাতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘোরাতে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন কোচ নাগেলসমান। তার কৌশল কাজে আসে ৬৮তম মিনিটে। বদলি হিসেবে নামা নাদিয়েম আমিরির ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে জার্মানিকে সমতায় ফেরান দেনিজ উন্দাভ। এই গোলের পর ম্যাচে নতুন করে প্রাণ ফিরে পায় জার্মানি।

আরও পড়ুন  প্রথম ম্যাচে ড্র, তবু বিশ্বকাপ জিতেছিল যারা—স্বস্তি পাবে ব্রাজিল

নির্ধারিত সময়ের পর যোগ করা অতিরিক্ত সময়ে আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেলিক্স এনমেচার পাস থেকে বল নিয়ন্ত্রণ করে দারুণ এক শটে জালের ঠিকানা খুঁজে নেন দেনিজ উন্দাভ। তার জোড়া গোলেই নিশ্চিত হয় জার্মানির রোমাঞ্চকর জয়।

এই জয়ের মাধ্যমে দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটাল জার্মানি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে অবশেষে আবারও নকআউট পর্বে জায়গা করে নিল ইউরোপের অন্যতম সফল দলটি। এখন শিরোপা দৌড়ে আরও আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যাবে জার্মানরা।

আরও পড়ুন  বিশ্বকাপের হতাশা ভুলে জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের