ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেট লি–প্রীতি জিনতার সম্পর্কের সত্য, অবশেষে মুখ খুললেন অস্ট্রেলিয়ান তারকা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৫২৫

ব্রেট লি ও প্রীতি জিনতা। ছবি: সংগৃহীত।

ব্রেট লি প্রীতি জিনতা সম্পর্ক নিয়ে আইপিএলের শুরু থেকেই নানা গুঞ্জন ছিল। মাঠে দুজনের বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে অনেকেই প্রেমের সম্পর্কের জল্পনা ছড়িয়েছিলেন। তবে এতদিন পর সেই গুঞ্জনের জবাব দিলেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা ব্রেট লি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে লি স্পষ্ট করে জানান, প্রীতি জিনতার সঙ্গে তাঁর কখনোই প্রেমের সম্পর্ক ছিল না। তিনি বলেন, প্রীতি তখন যেমন তাঁর ভালো বন্ধু ছিলেন, এখনও তেমনই আছেন। একজন বুদ্ধিমতী ও সম্মানিত মানুষ হিসেবেই তিনি প্রীতিকে দেখেন।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন ব্রেট লি। দলটির সহমালিক ছিলেন প্রীতি জিনতা। মাঠে ও মাঠের বাইরে তাঁদের বন্ধুত্বপূর্ণ মুহূর্তই একসময় প্রেমের গুঞ্জনের জন্ম দেয়। পরে কলকাতা নাইট রাইডার্সে গেলেও সেই আলোচনা থামেনি।

গুঞ্জন নিয়ে বিরক্ত হয়েছিলেন কি না—এমন প্রশ্নের উত্তরে লি বলেন, তিনি কখনো এসব কথায় গুরুত্ব দেননি। কারণ সত্যটা তিনি জানতেন। মানুষের অনুমানকে তিনি নিজের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে দেননি বলেও জানান এই সাবেক পেসার।

অন্যদিকে প্রীতি জিনতাও অতীতে একাধিকবার এসব গুঞ্জন অস্বীকার করেছেন। তিনি জানিয়েছিলেন, দলের কোনো ক্রিকেটারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল না। ভবিষ্যতে যদি এমন কিছু হয়, সেটি তিনি নিজেই সবাইকে জানাবেন।

বর্তমানে দুজনেই নিজ নিজ জীবনে ব্যস্ত। ব্রেট লি অবসর নেওয়ার পর ক্রিকেট বিশ্লেষক ও বিভিন্ন সামাজিক কাজে যুক্ত রয়েছেন। আর প্রীতি জিনতা এখনও আইপিএলের পাঞ্জাব কিংসের সহমালিক হিসেবে সক্রিয় এবং নিয়মিত দলকে সমর্থন করতে মাঠে উপস্থিত থাকেন।

জনপ্রিয় সংবাদ

ব্রেট লি–প্রীতি জিনতার সম্পর্কের সত্য, অবশেষে মুখ খুললেন অস্ট্রেলিয়ান তারকা

Update Time : ০৯:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

ব্রেট লি প্রীতি জিনতা সম্পর্ক নিয়ে আইপিএলের শুরু থেকেই নানা গুঞ্জন ছিল। মাঠে দুজনের বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে অনেকেই প্রেমের সম্পর্কের জল্পনা ছড়িয়েছিলেন। তবে এতদিন পর সেই গুঞ্জনের জবাব দিলেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা ব্রেট লি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে লি স্পষ্ট করে জানান, প্রীতি জিনতার সঙ্গে তাঁর কখনোই প্রেমের সম্পর্ক ছিল না। তিনি বলেন, প্রীতি তখন যেমন তাঁর ভালো বন্ধু ছিলেন, এখনও তেমনই আছেন। একজন বুদ্ধিমতী ও সম্মানিত মানুষ হিসেবেই তিনি প্রীতিকে দেখেন।

আরও পড়ুন  কোয়ার্টার ফাইনালে কে কার কখন মুখোমুখি

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন ব্রেট লি। দলটির সহমালিক ছিলেন প্রীতি জিনতা। মাঠে ও মাঠের বাইরে তাঁদের বন্ধুত্বপূর্ণ মুহূর্তই একসময় প্রেমের গুঞ্জনের জন্ম দেয়। পরে কলকাতা নাইট রাইডার্সে গেলেও সেই আলোচনা থামেনি।

গুঞ্জন নিয়ে বিরক্ত হয়েছিলেন কি না—এমন প্রশ্নের উত্তরে লি বলেন, তিনি কখনো এসব কথায় গুরুত্ব দেননি। কারণ সত্যটা তিনি জানতেন। মানুষের অনুমানকে তিনি নিজের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে দেননি বলেও জানান এই সাবেক পেসার।

আরও পড়ুন  প্রীতি জিনতার ডিপফেক ভিডিও নিয়ে হাইকোর্টের কঠোর নির্দেশ

অন্যদিকে প্রীতি জিনতাও অতীতে একাধিকবার এসব গুঞ্জন অস্বীকার করেছেন। তিনি জানিয়েছিলেন, দলের কোনো ক্রিকেটারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল না। ভবিষ্যতে যদি এমন কিছু হয়, সেটি তিনি নিজেই সবাইকে জানাবেন।

বর্তমানে দুজনেই নিজ নিজ জীবনে ব্যস্ত। ব্রেট লি অবসর নেওয়ার পর ক্রিকেট বিশ্লেষক ও বিভিন্ন সামাজিক কাজে যুক্ত রয়েছেন। আর প্রীতি জিনতা এখনও আইপিএলের পাঞ্জাব কিংসের সহমালিক হিসেবে সক্রিয় এবং নিয়মিত দলকে সমর্থন করতে মাঠে উপস্থিত থাকেন।

আরও পড়ুন  রোনালদোর চেয়েও এগিয়ে কেপ ভার্দের গোলরক্ষক