ইনজুরি থেকে ফিরে প্রথম ম্যাচেই নিজের পুরোনো ছন্দের আভাস দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। কোপা দো ব্রাজিলের ম্যাচে রেমোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে একটি দুর্দান্ত অ্যাসিস্ট করেন তিনি। সেই গোলেই ১-০ ব্যবধানে জয় পেয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সান্তোস।
মঙ্গলবার রাতে মাঙ্গুয়েরাও স্টেডিয়ামে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। সান্তোস শুরুতে কয়েকটি সুযোগ তৈরি করলেও রেমোর রক্ষণ তা সামলে নেয়। অন্যদিকে স্বাগতিকরাও পাল্টা আক্রমণে চাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি। ম্যাচের ২৭ মিনিটে বড় ধাক্কা খায় রেমো। ডি-বক্সের বাইরে ফাউলের ঘটনায় প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভিএআর পর্যালোচনার পর মারলনের শাস্তি বদলে লাল কার্ড দেওয়া হয়। ফলে প্রায় এক ঘণ্টা ১০ জনের দল নিয়েই খেলতে হয় রেমোকে।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়াতে নেইমারকে মাঠে নামান সান্তোস কোচ। ম্যাচের ৭৪ মিনিটে তিনি মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে বাম দিক দিয়ে দ্রুত এগিয়ে যান। এরপর নিখুঁত পাসে রনিকে বল বাড়িয়ে দেন। সুযোগ কাজে লাগিয়ে রনি গোল করলে ম্যাচের একমাত্র ব্যবধান গড়ে ওঠে। শেষ দিকে রেমো সমতায় ফেরার চেষ্টা চালালেও ভাগ্য তাদের পক্ষে ছিল না। একটি ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় ধরে রেখে কোয়ার্টার ফাইনালে ওঠে সান্তোস। এই সাফল্যের পাশাপাশি ক্লাবটি প্রায় ৪ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল প্রাইজমানিও নিশ্চিত করেছে।
সংবাদ শিরোনাম :
বদলি নেমেই বাজিমাত, সান্তোসকে জেতালেন নেইমার
-
ডেস্ক নিউজ - Update Time : ১১:৫০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- ৫০১
জনপ্রিয় সংবাদ



























