ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শিক্ষার্থীদের ৬ হাজার টাকা ভর্তি সহায়তা দেবে সরকার | আবেদন শুরু ১২ এপ্রিল

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৫৩৬

অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা দেবে সরকার। ছবি: সংগৃহীত

২০২৫–২৬ শিক্ষাবর্ষে উচ্চ-মাধ্যমিক ও সমমান পর্যায়ে (একাদশ ও আলিম ১ম বর্ষ) ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৬ হাজার টাকা করে ভর্তি সহায়তা দেবে সরকার। এই সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

আগামী ১২ এপ্রিল সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করা যাবে ট্রাস্টের নির্ধারিত ওয়েবসাইটে এবং আবেদন গ্রহণ চলবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন করার জন্য শিক্ষার্থীর পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর বা জিপিএ ৫ স্কেলে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। পাশাপাশি অভিভাবকের বার্ষিক আয় তিন লাখ টাকার কম হতে হবে।

আবেদনের সময় জন্মনিবন্ধন, পিতা-মাতার এনআইডি, স্থানীয় জনপ্রতিনিধির সনদ, প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৬ হাজার টাকা পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

কসবায় বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

শিক্ষার্থীদের ৬ হাজার টাকা ভর্তি সহায়তা দেবে সরকার | আবেদন শুরু ১২ এপ্রিল

Update Time : ১২:১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬