ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হুলিয়ান আলভারেজকে রাখতে রোমেরোকে চায় আতলেতিকো, বড় পরিকল্পনা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৫০৫

আলভারেজ ও রোমেরো—আর্জেন্টিনা দলের দুই সতীর্থ | ছবি: সংগৃহীত

আলভারেজকে রাখতে রোমেরো—এবার এমন এক পরিকল্পনাই সাজাচ্ছে আতলেতিকো মাদ্রিদ। হুলিয়ান আলভারেজকে ঘিরে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আগ্রহের মধ্যেই আর্জেন্টাইন স্ট্রাইকারের ঘনিষ্ঠ বন্ধু ক্রিস্টিয়ান রোমেরোকে দলে আনার চেষ্টা করছে স্প্যানিশ ক্লাবটি। পরিকল্পনাটি সফল হলে একসঙ্গে দুটি সমস্যার সমাধান হতে পারে বলে মনে করছে আতলেতিকো। একদিকে রক্ষণভাগ আরও শক্তিশালী হবে, অন্যদিকে আলভারেজের ক্লাব ছাড়ার ইচ্ছাও হয়তো বদলে যেতে পারে। অর্থাৎ একজন খেলোয়াড়কে দলে এনে আরেকজনকে ধরে রাখার অভিনব হিসাব কষছে মাদ্রিদের ক্লাবটি।

বিশ্বকাপের পর থেকেই আলভারেজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা তীব্র হয়েছে। আর্জেন্টিনার হয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতও দিয়েছিলেন এই স্ট্রাইকার। তাঁর কথায় উঠে এসেছিল ‘স্বপ্নপূরণের’ আকাঙ্ক্ষা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে, বার্সেলোনায় যাওয়ার প্রতি আলভারেজের আগ্রহ রয়েছে। কাতালান ক্লাবটি তাঁকে পেতে বড় অঙ্কের প্রস্তাবও দিয়েছিল। তবে আতলেতিকো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। শুধু তা-ই নয়, বার্সেলোনার কর্মকাণ্ড নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছেও অভিযোগ করেছে ক্লাবটি। ফলে আলভারেজকে ধরে রাখার ব্যাপারে তাদের অবস্থান বেশ পরিষ্কার।

আলভারেজের সঙ্গে আতলেতিকোর চুক্তি ২০৩০ সালের জুন পর্যন্ত। তাঁর রিলিজ ক্লজও ৫০ কোটি ইউরো। কাগজে-কলমে এসব হিসাব আতলেতিকোকে বেশ নিরাপদ অবস্থানে রাখলেও বাস্তব পরিস্থিতি এতটা সহজ নয়। একজন তারকা খেলোয়াড় যদি নিজেই নতুন চ্যালেঞ্জের কথা ভাবেন, তখন শুধু চুক্তির মেয়াদ দিয়ে তাঁকে আটকে রাখা কঠিন। তাই বিকল্প পথ খুঁজছে আতলেতিকো। আর সেই পথের নাম ক্রিস্টিয়ান রোমেরো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী, টটেনহামের আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে পেলে আলভারেজের সিদ্ধান্তেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশ্বাস ক্লাবটির।

রোমেরো নিজেও চলতি গ্রীষ্মে টটেনহাম ছাড়ার কথা ভাবছেন। তাঁর পছন্দের গন্তব্য আর্সেনাল হলেও টটেনহাম সরাসরি কোনো লিগ প্রতিদ্বন্দ্বীর কাছে তাঁকে বিক্রি করতে আগ্রহী নয় বলে খবর। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে আতলেতিকো। ইএসপিএনের তথ্য অনুযায়ী, মাদ্রিদের ক্লাবটি রোমেরোকে পাওয়ার চেষ্টা করছে। প্রায় ৪ কোটি ইউরোর বিনিময়ে এই চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোমেরোকে দলে পেলে আতলেতিকোর রক্ষণ যেমন শক্তিশালী হবে, তেমনি আলভারেজের সঙ্গে তাঁর পুরোনো বন্ধুত্বও কাজে লাগবে। একই জাতীয় দলের হয়ে খেলা দুই আর্জেন্টাইন দীর্ঘদিনের পরিচিত।

আলভারেজ ও রোমেরোর সম্পর্ক শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়। বয়সের ব্যবধানও মাত্র তিন বছর। আর্জেন্টিনা দলের ড্রেসিংরুমে তাঁদের বন্ধুত্বের বিষয়টি বেশ পরিচিত। আলভারেজ একসময় নিজের সাক্ষাৎকারে রোমেরোকে তাঁর দেখা সেরা ডিফেন্ডারদের একজন হিসেবে প্রশংসা করেছিলেন। তাই আতলেতিকোর পরিকল্পনাটা পুরোপুরি অমূলক নয়। রোমেরো যদি সত্যিই আতলেতিকোয় যোগ দেন, তাহলে আলভারেজের সামনে পরিচিত একজন সতীর্থকে কাছে পাওয়ার সুযোগ তৈরি হবে। ক্লাবটির নীতিনির্ধারকেরা মনে করছেন, এই সম্পর্কই হয়তো বার্সেলোনায় যাওয়ার চিন্তা থেকে আলভারেজকে দূরে রাখতে পারে।

সব মিলিয়ে আতলেতিকোর পরিকল্পনাটা বেশ চতুর। শুধু শক্তিশালী একজন ডিফেন্ডার কেনা নয়, তাঁর মাধ্যমে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কেও ধরে রাখার চেষ্টা করছে তারা। তবে শেষ পর্যন্ত রোমেরো আতলেতিকোয় আসবেন কি না, কিংবা তাঁর উপস্থিতি আলভারেজের সিদ্ধান্ত কতটা বদলাবে—তা এখনই নিশ্চিত নয়। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আগ্রহ থাকায় আলভারেজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও বাড়বে। আপাতত আতলেতিকোর লক্ষ্য একটাই—আলভারেজকে কোনোভাবেই হারাতে না দেওয়া। আর সেই লক্ষ্য পূরণে বন্ধুকেই হাতিয়ার বানানোর পথে হাঁটছে স্প্যানিশ ক্লাবটি।

জনপ্রিয় সংবাদ

কারফিউ নিয়ে আনিসুল-সালমানের ফোনালাপ ট্রাইব্যুনালে

হুলিয়ান আলভারেজকে রাখতে রোমেরোকে চায় আতলেতিকো, বড় পরিকল্পনা

Update Time : ১১:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

আলভারেজকে রাখতে রোমেরো—এবার এমন এক পরিকল্পনাই সাজাচ্ছে আতলেতিকো মাদ্রিদ। হুলিয়ান আলভারেজকে ঘিরে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আগ্রহের মধ্যেই আর্জেন্টাইন স্ট্রাইকারের ঘনিষ্ঠ বন্ধু ক্রিস্টিয়ান রোমেরোকে দলে আনার চেষ্টা করছে স্প্যানিশ ক্লাবটি। পরিকল্পনাটি সফল হলে একসঙ্গে দুটি সমস্যার সমাধান হতে পারে বলে মনে করছে আতলেতিকো। একদিকে রক্ষণভাগ আরও শক্তিশালী হবে, অন্যদিকে আলভারেজের ক্লাব ছাড়ার ইচ্ছাও হয়তো বদলে যেতে পারে। অর্থাৎ একজন খেলোয়াড়কে দলে এনে আরেকজনকে ধরে রাখার অভিনব হিসাব কষছে মাদ্রিদের ক্লাবটি।

বিশ্বকাপের পর থেকেই আলভারেজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা তীব্র হয়েছে। আর্জেন্টিনার হয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতও দিয়েছিলেন এই স্ট্রাইকার। তাঁর কথায় উঠে এসেছিল ‘স্বপ্নপূরণের’ আকাঙ্ক্ষা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে, বার্সেলোনায় যাওয়ার প্রতি আলভারেজের আগ্রহ রয়েছে। কাতালান ক্লাবটি তাঁকে পেতে বড় অঙ্কের প্রস্তাবও দিয়েছিল। তবে আতলেতিকো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। শুধু তা-ই নয়, বার্সেলোনার কর্মকাণ্ড নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছেও অভিযোগ করেছে ক্লাবটি। ফলে আলভারেজকে ধরে রাখার ব্যাপারে তাদের অবস্থান বেশ পরিষ্কার।

আরও পড়ুন  ফিফা বিশ্বকাপ ২০২৬: ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড এক নজরে

আলভারেজের সঙ্গে আতলেতিকোর চুক্তি ২০৩০ সালের জুন পর্যন্ত। তাঁর রিলিজ ক্লজও ৫০ কোটি ইউরো। কাগজে-কলমে এসব হিসাব আতলেতিকোকে বেশ নিরাপদ অবস্থানে রাখলেও বাস্তব পরিস্থিতি এতটা সহজ নয়। একজন তারকা খেলোয়াড় যদি নিজেই নতুন চ্যালেঞ্জের কথা ভাবেন, তখন শুধু চুক্তির মেয়াদ দিয়ে তাঁকে আটকে রাখা কঠিন। তাই বিকল্প পথ খুঁজছে আতলেতিকো। আর সেই পথের নাম ক্রিস্টিয়ান রোমেরো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী, টটেনহামের আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে পেলে আলভারেজের সিদ্ধান্তেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশ্বাস ক্লাবটির।

রোমেরো নিজেও চলতি গ্রীষ্মে টটেনহাম ছাড়ার কথা ভাবছেন। তাঁর পছন্দের গন্তব্য আর্সেনাল হলেও টটেনহাম সরাসরি কোনো লিগ প্রতিদ্বন্দ্বীর কাছে তাঁকে বিক্রি করতে আগ্রহী নয় বলে খবর। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে আতলেতিকো। ইএসপিএনের তথ্য অনুযায়ী, মাদ্রিদের ক্লাবটি রোমেরোকে পাওয়ার চেষ্টা করছে। প্রায় ৪ কোটি ইউরোর বিনিময়ে এই চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোমেরোকে দলে পেলে আতলেতিকোর রক্ষণ যেমন শক্তিশালী হবে, তেমনি আলভারেজের সঙ্গে তাঁর পুরোনো বন্ধুত্বও কাজে লাগবে। একই জাতীয় দলের হয়ে খেলা দুই আর্জেন্টাইন দীর্ঘদিনের পরিচিত।

আরও পড়ুন  আলভারেজের জাদুতে আর্জেন্টিনার জয়, বিশ্বকাপে নতুন রেকর্ড

আলভারেজ ও রোমেরোর সম্পর্ক শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়। বয়সের ব্যবধানও মাত্র তিন বছর। আর্জেন্টিনা দলের ড্রেসিংরুমে তাঁদের বন্ধুত্বের বিষয়টি বেশ পরিচিত। আলভারেজ একসময় নিজের সাক্ষাৎকারে রোমেরোকে তাঁর দেখা সেরা ডিফেন্ডারদের একজন হিসেবে প্রশংসা করেছিলেন। তাই আতলেতিকোর পরিকল্পনাটা পুরোপুরি অমূলক নয়। রোমেরো যদি সত্যিই আতলেতিকোয় যোগ দেন, তাহলে আলভারেজের সামনে পরিচিত একজন সতীর্থকে কাছে পাওয়ার সুযোগ তৈরি হবে। ক্লাবটির নীতিনির্ধারকেরা মনে করছেন, এই সম্পর্কই হয়তো বার্সেলোনায় যাওয়ার চিন্তা থেকে আলভারেজকে দূরে রাখতে পারে।

আরও পড়ুন  ক্যাম্প ন্যুতে বার্সেলোনাকে স্তব্ধ করে অ্যাতলেটিকো মাদ্রিদের ঐতিহাসিক জয়