ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আসিয়ান কাপের প্রতিপক্ষ নিয়ে হামজা বললেন, ‘কাউকে ভয় পেতে আসিনি’ Logo নার্সিং কর্মীদের পদোন্নতির প্রস্তুতি শুরু, কাগজ জমার শেষ সময় জানাল অধিদপ্তর Logo বখাটের হামলায় দাঁত ভেঙে হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে স্কুলছাত্রী Logo ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আনচেলত্তির বড় বার্তা Logo হোয়াটসঅ্যাপে আসছে এআই এজেন্ট, করা যাবে যেসব কাজ Logo ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে কেন উৎসর্গ করবেন এমবাপ্পে? Logo ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা Logo মৈত্রেয়ী রামকৃষ্ণনের খোলামেলা কথা, হলিউডে দক্ষিণ এশীয়দের নতুন পথ Logo ইতিহাসে বার্সেলোনার সর্বোচ্চ আয়, ছাড়াল ১০০ কোটি ইউরো Logo ১৯টি টেস্ট খেলার পর অবসরের ইঙ্গিত দিয়েছেন মিচেল স্টার্ক

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আনচেলত্তির বড় বার্তা

কার্লো আনচেলত্তি

কলকাতায় ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচকে শুধু প্রীতি ম্যাচ হিসেবে দেখছেন না ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আগামী ৩ অক্টোবর কলকাতায় মুখোমুখি হবে ব্রাজিল ও ভারত। ম্যাচটি প্রস্তুতিমূলক হলেও আনচেলত্তির স্পষ্ট বার্তা, ব্রাজিলের কাছে কোনো ম্যাচই শুধুই ‘প্রীতি ম্যাচ’ নয়।

ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের জাতীয় দলের এটাই প্রথম ভারত সফর। অন্যদিকে, ভারতের অবস্থান ১৩৮ নম্বরে। ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার মতো তারকাদের খেলতে দেখার সুযোগ ঘিরে কলকাতার ফুটবলপ্রেমীদের মধ্যে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের ফুটবল উন্মাদনা নিয়ে কথা বলেছেন ৬৭ বছর বয়সী আনচেলত্তি। ব্রাজিলিয়ান কোচ মনে করেন, বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তেই ব্রাজিলের আলাদা সমর্থকগোষ্ঠী রয়েছে। ভারতের ফুটবলপ্রেমীদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়াকে তিনি বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন।

আনচেলত্তি বলেন, ‘বিশ্বের প্রতিটি কোণেই ব্রাজিলের সমর্থক রয়েছে। ভারতে খেলাটা আমাদের জন্য আনন্দের। শুধু সেখানে থাকা ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য নয়, ভারতের ফুটবলপ্রেমীদের জন্যও এটা এক বিশেষ মুহূর্ত।’

কাগজে-কলমে ম্যাচটির গায়ে প্রীতি ম্যাচের তকমা থাকলেও বিষয়টি ভিন্নভাবে দেখছেন আনচেলত্তি। তাঁর মতে, এই ম্যাচ দলের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের খেলার ধরন বোঝা এবং নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ হিসেবে ম্যাচটিকে দেখছে ব্রাজিল।

আনচেলত্তির ভাষায়, ‘এটা একটা প্রস্তুতির ম্যাচ, প্রীতি ম্যাচ। কিন্তু সত্যি বলতে আমাদের জন্য প্রীতি ম্যাচ বলে কিছু নেই।’ তাঁর এই বক্তব্যেই স্পষ্ট, ভারতের বিপক্ষে ম্যাচটিকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে ব্রাজিল।

ভারতের ফুটবল সংস্কৃতি নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন আনচেলত্তি। কলকাতা ও কোচির মতো শহরে ফুটবল যে মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে, সেটিও তিনি জানেন। ভারত সফরকে তাই শুধু মাঠের ৯০ মিনিটের লড়াই হিসেবে দেখছেন না ব্রাজিলের কোচ।

আনচেলত্তি বলেন, অন্য দেশ ও তাদের ফুটবল সংস্কৃতি সম্পর্কে জানাটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার অভিজ্ঞতা ব্রাজিলের আছে। ভারতে গিয়ে দেশটির ফুটবল কীভাবে এগোচ্ছে এবং দলটি কীভাবে খেলে, সেটিও কাছ থেকে দেখতে চান তিনি।

এর আগে ১৯৭৭ সালে কলকাতায় মোহনবাগানের বিপক্ষে নিউইয়র্ক কসমসের হয়ে খেলেছিলেন কিংবদন্তি পেলে। ২০১৫ সালেও ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি কলকাতায় এসেছিলেন। তবে ব্রাজিলের পূর্ণাঙ্গ জাতীয় দলের ভারত সফর এবারই প্রথম।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ব্রাজিল। সেখান থেকে সরাসরি কলকাতায় পৌঁছাবে আনচেলত্তির দল। ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

জনপ্রিয় সংবাদ

আসিয়ান কাপের প্রতিপক্ষ নিয়ে হামজা বললেন, ‘কাউকে ভয় পেতে আসিনি’

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আনচেলত্তির বড় বার্তা

Update Time : ০৮:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কলকাতায় ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচকে শুধু প্রীতি ম্যাচ হিসেবে দেখছেন না ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আগামী ৩ অক্টোবর কলকাতায় মুখোমুখি হবে ব্রাজিল ও ভারত। ম্যাচটি প্রস্তুতিমূলক হলেও আনচেলত্তির স্পষ্ট বার্তা, ব্রাজিলের কাছে কোনো ম্যাচই শুধুই ‘প্রীতি ম্যাচ’ নয়।

ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের জাতীয় দলের এটাই প্রথম ভারত সফর। অন্যদিকে, ভারতের অবস্থান ১৩৮ নম্বরে। ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার মতো তারকাদের খেলতে দেখার সুযোগ ঘিরে কলকাতার ফুটবলপ্রেমীদের মধ্যে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের ফুটবল উন্মাদনা নিয়ে কথা বলেছেন ৬৭ বছর বয়সী আনচেলত্তি। ব্রাজিলিয়ান কোচ মনে করেন, বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তেই ব্রাজিলের আলাদা সমর্থকগোষ্ঠী রয়েছে। ভারতের ফুটবলপ্রেমীদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়াকে তিনি বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন।

আরও পড়ুন  কবজির চোট কাটিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে আলকারাজ

আনচেলত্তি বলেন, ‘বিশ্বের প্রতিটি কোণেই ব্রাজিলের সমর্থক রয়েছে। ভারতে খেলাটা আমাদের জন্য আনন্দের। শুধু সেখানে থাকা ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য নয়, ভারতের ফুটবলপ্রেমীদের জন্যও এটা এক বিশেষ মুহূর্ত।’

কাগজে-কলমে ম্যাচটির গায়ে প্রীতি ম্যাচের তকমা থাকলেও বিষয়টি ভিন্নভাবে দেখছেন আনচেলত্তি। তাঁর মতে, এই ম্যাচ দলের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের খেলার ধরন বোঝা এবং নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ হিসেবে ম্যাচটিকে দেখছে ব্রাজিল।

আরও পড়ুন  Wafcon 2026 প্রথম শিরোপা জিতল ক্যামেরুন

আনচেলত্তির ভাষায়, ‘এটা একটা প্রস্তুতির ম্যাচ, প্রীতি ম্যাচ। কিন্তু সত্যি বলতে আমাদের জন্য প্রীতি ম্যাচ বলে কিছু নেই।’ তাঁর এই বক্তব্যেই স্পষ্ট, ভারতের বিপক্ষে ম্যাচটিকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে ব্রাজিল।

ভারতের ফুটবল সংস্কৃতি নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন আনচেলত্তি। কলকাতা ও কোচির মতো শহরে ফুটবল যে মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে, সেটিও তিনি জানেন। ভারত সফরকে তাই শুধু মাঠের ৯০ মিনিটের লড়াই হিসেবে দেখছেন না ব্রাজিলের কোচ।

আনচেলত্তি বলেন, অন্য দেশ ও তাদের ফুটবল সংস্কৃতি সম্পর্কে জানাটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার অভিজ্ঞতা ব্রাজিলের আছে। ভারতে গিয়ে দেশটির ফুটবল কীভাবে এগোচ্ছে এবং দলটি কীভাবে খেলে, সেটিও কাছ থেকে দেখতে চান তিনি।

আরও পড়ুন  বিশ্বকাপে বাংলাদেশের ব্রাজিল উন্মাদনা, মুগ্ধ ব্রাজিল