ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্কুল-কলেজে শিক্ষকদের রাজনীতিমুক্ত রাখা, ক্লাস লাইভ মনিটরিং: ১৫ নির্দেশনায় কী বদলাবে? Logo ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রবাসীদের পোস্টাল ভোটের নিবন্ধন Logo চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৫৪ Logo প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরির সুযোগ: ৮ পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ ৫৩ হাজার টাকা Logo কর্ণফুলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪ Logo আওয়ামী লীগ নিষেধাজ্ঞার বৈধতা নিয়ে রিট খারিজ Logo ডলার-ইউরো-রুপি আজ কত, জেনে নিন মুদ্রার দাম Logo মিরসরাইয়ে অশ্রুসিক্ত নয়নে প্রধান শিক্ষিকা লক্ষ্মী রানীকে বিদায় সংবর্ধনা Logo স্বাস্থ্য খাতে বড় নিয়োগ: প্রথম ধাপেই ৪৫,৭০০ জন, কারা পাবেন আবেদন সুযোগ? Logo আলু দিয়ে তৈরি করুন মচমচে পটেটো প্যানকেক

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৫৪

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৪

ডেঙ্গু মশা

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. আবরার (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া শনিবার সকাল ৮টা পর্যন্ত এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় মোট ২ হাজার ৭৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হলেন।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার সকাল সাড়ে ৯টায় সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান শুরু করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়ি, কর্মস্থল ও আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

ডেঙ্গুতে প্রাণহানি ঠেকাতে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমরা আর একটি প্রাণও হারাতে চাই না। হাসপাতালের শয্যা বাড়াতে পারি, ডেডিকেটেড ওয়ার্ড করতে পারি, চিকিৎসা সুবিধা দিতে পারি; কিন্তু একটি জীবন চলে গেলে তা আর ফিরিয়ে আনা সম্ভব নয়।

পরিচ্ছন্নতাকে নাগরিক দায়িত্ব হিসেবে নেওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, পরিবেশ পরিষ্কার রাখা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে।

এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ান, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, আলেম-ওলামা, স্কাউট, গার্ল গাইড, বিভিন্ন পরিবেশসচেতন সংগঠনের সদস্য ও তরুণরা অংশ নেন।

জেলা প্রশাসন জানায়, গত ২৫ জুলাই থেকে প্রতি শনিবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। প্রথম দিনের অভিযানে প্রায় ৬ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

ওই অভিযানে সরকারি বিভিন্ন দপ্তর ও স্থাপনা থেকে প্রায় ১৩৫ মেট্রিক টন ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এরপর বিভিন্ন পুকুর ও জলাশয়, পতেঙ্গা সমুদ্রসৈকত এবং কালুরঘাটের জিয়া স্মৃতি কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এরই মধ্যে জেলার প্রায় ১ হাজার ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানকেও এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্কুল-কলেজে শিক্ষকদের রাজনীতিমুক্ত রাখা, ক্লাস লাইভ মনিটরিং: ১৫ নির্দেশনায় কী বদলাবে?

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৫৪

Update Time : ১২:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. আবরার (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া শনিবার সকাল ৮টা পর্যন্ত এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় মোট ২ হাজার ৭৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হলেন।

আরও পড়ুন  ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধি: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৭ জনের নতুন তথ্য

এদিকে ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার সকাল সাড়ে ৯টায় সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান শুরু করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়ি, কর্মস্থল ও আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

ডেঙ্গুতে প্রাণহানি ঠেকাতে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমরা আর একটি প্রাণও হারাতে চাই না। হাসপাতালের শয্যা বাড়াতে পারি, ডেডিকেটেড ওয়ার্ড করতে পারি, চিকিৎসা সুবিধা দিতে পারি; কিন্তু একটি জীবন চলে গেলে তা আর ফিরিয়ে আনা সম্ভব নয়।

আরও পড়ুন  যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ শয্যা: ভিত্তিপ্রস্তর উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিচ্ছন্নতাকে নাগরিক দায়িত্ব হিসেবে নেওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, পরিবেশ পরিষ্কার রাখা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে।

এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ান, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, আলেম-ওলামা, স্কাউট, গার্ল গাইড, বিভিন্ন পরিবেশসচেতন সংগঠনের সদস্য ও তরুণরা অংশ নেন।

আরও পড়ুন  ডিনারের পর মন শান্ত ও উদ্বেগ কমাতে পান করুন এই পানীয়