ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা Logo রাবিতে যুদ্ধাপরাধে দণ্ডিতদের ছবি সম্বলিত বিলবোর্ড, সমালোচনা Logo ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে একই দিনে তিনজনের মৃত্যু, আহত ২ Logo বাংলাদেশে EO G2 অফ-গ্রিড ইনভার্টার উন্মোচন করল গুডউই Logo দোহারে শিক্ষা, বিজ্ঞান, নারীর ক্ষমতায়ন ও সবুজায়নে জেলা প্রশাসনের বহুমুখী উদ্যোগ Logo যোগদানের ৬ দিন পর বরিশাল জেলা সিভিল সার্জন প্রত্যাহার Logo গবেষণা প্রত্যাহার: বাংলাদেশি গবেষণায় বড় সতর্কবার্তা Logo আদালত প্রাঙ্গণে আসামিকে স্বজনের দেওয়া পাউরুটিতে ইয়াবা-গাঁজা Logo সীমান্তে কেনাকাটা চলছে নার্কো-কারেন্সিতে : নিত্যপণ্যের বিনিময়ে আসছে মাদক Logo কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, আটক ৩

উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১ আগস্ট) রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী এলাকায় ডিএনসিসির একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) এ হামলার ঘটনা ঘটে।

ডিএনসিসির দাবি, হামলায় চারজন গুরুতরসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তাদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার ঘটনায় পুলিশ নেপচুন অ্যাক্সেসরিজ গার্মেন্টস-এর মালিকপক্ষের প্রতিনিধিসহ তিনজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার খবর পেয়ে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে রাজাবাড়ী এলাকার এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে পাশের নেপচুন অ্যাক্সেসরিজ গার্মেন্টসের কয়েকজন প্রতিনিধির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেই বাগ্‌বিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, গার্মেন্টস মালিকপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় কয়েকজন কর্মী রক্তাক্ত হন এবং ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উত্তরখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, হামলার পেছনের কারণ ও জড়িতদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

ডিএনসিসি প্রশাসন এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় নিয়োজিত কর্মীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এছাড়া আহত পরিচ্ছন্নতাকর্মীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছে ডিএনসিসি।

সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) হলো এমন একটি কেন্দ্র, যেখানে বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা বর্জ্য সাময়িকভাবে জমা করা হয়। পরে সেখান থেকে বড় ট্রাকে করে বর্জ্য চূড়ান্ত ডাম্পিং স্টেশন বা ল্যান্ডফিলে নেওয়া হয়। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় এসব এসটিএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা

ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, আটক ৩

Update Time : ০৮:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১ আগস্ট) রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী এলাকায় ডিএনসিসির একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) এ হামলার ঘটনা ঘটে।

ডিএনসিসির দাবি, হামলায় চারজন গুরুতরসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তাদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার ঘটনায় পুলিশ নেপচুন অ্যাক্সেসরিজ গার্মেন্টস-এর মালিকপক্ষের প্রতিনিধিসহ তিনজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার খবর পেয়ে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন  অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স বাতিলের জোর দাবি

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে রাজাবাড়ী এলাকার এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে পাশের নেপচুন অ্যাক্সেসরিজ গার্মেন্টসের কয়েকজন প্রতিনিধির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেই বাগ্‌বিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, গার্মেন্টস মালিকপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় কয়েকজন কর্মী রক্তাক্ত হন এবং ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উত্তরখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন  বেনজীরের জামিন: দুবাই থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা?

পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, হামলার পেছনের কারণ ও জড়িতদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

ডিএনসিসি প্রশাসন এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় নিয়োজিত কর্মীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এছাড়া আহত পরিচ্ছন্নতাকর্মীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছে ডিএনসিসি।

আরও পড়ুন  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান