দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৩৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন খানপুর, মোহনপুর ও তফসি স্থায়ী পোস্টের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা সিরাপের সিজার মূল্য ৯৫ হাজার ৪০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, ভবিষ্যতেও মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান চালানো হবে। একই সঙ্গে চোরাচালানি মালামাল জব্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে অব্যাহত থাকবে।




মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন