দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে দোয়া মাহফিল ও দরিদ্র-অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে দিনাজপুর জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ ও সদস্যসচিব রেজাউর রহমান রেজার নেতৃত্বে কর্মসূচিতে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন