নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র

সুদাম চন্দ্র নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার আবাদপুকুরের হরিপুর গ্রামে লক্ষ্মী পূজা উপলক্ষে সোমবার রাতে গ্রামীণ ঐতিহ্যবাহী যাত্রাপালার আয়োজন করা হয়। স্থানীয় মানুষের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন বয়সের মানুষ পরিবারসহ অংশ নেন। খোলামেলা পরিবেশে পালার পরিবেশনা উপভোগ করতে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। এমন আয়োজন গ্রামীণ সংস্কৃতিকে নতুন করে প্রাণ দেয়। আয়োজনে গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই ঐতিহ্য টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে লোকজ বিনোদনের পরিচয় তুলে ধরতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।