চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ঐতিহ্যবাহী গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (স্থাপিত: ১৯১৮ খ্রি.) সীমানা প্রাচীরের ভেতরে অবৈধভাবে টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অবৈধ স্থাপনা অপসারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৬ অক্টোবর) বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গাছবাড়ীয়া দুর্ল্লভ পাড়া বাড়ি এলাকার মৃত লালু মিয়ার ছেলে মোহাম্মদ আইয়ুব গং বিদ্যালয়ের মূল ফটকের পাশে সীমানা প্রাচীরের ভেতরে একটি টিনের ঘর নির্মাণ করেছেন।

অভিযোগে বলা হয়, বিষয়টি নজরে আসার পর বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ওই ব্যক্তিকে বেআইনিভাবে নির্মিত টিনের ঘরটি ভেঙে নিয়ে যেতে বললে তিনি তা ভেঙে নেবেন না বলে সাফ জানিয়ে দেন।
এতে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ, নিরাপত্তা ও সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এমতাবস্থায় অবৈধভাবে নির্মিত টিনের ঘরটি অনতিবিলম্বে অপসারণে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিযোগপত্রে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক স্বাক্ষর করেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন