জাতীয় যুবশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আগামী এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল করিম।
সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।

অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন শাহা রিয়াজ মাহমুদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসরাক চৌধুরী। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন শাহাদাত হোসাইন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন শহিদুল ইসলাম সাগর ও তানভীর কাদের সিকদার।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম মাওলা মাশরাফ, গিয়াস উদ্দিন, তাইফুল ইসলাম, আবতাব আকিব ও মোহাম্মদ আল আমিন ছোটন। এ ছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন ইয়াসিনুল কবির আসিফ।
সংগঠন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের সুপারিশক্রমে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটির দায়িত্বশীলদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন