চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও প্রয়োজন মেটাতে এ সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে চন্দনাইশ উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিন বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়েছে। পাঁচ পরিবারের জন্য মোট ১৫ বান্ডিল ঢেউটিন বরাদ্দ করা হয়।
এ ছাড়া প্রতিটি পরিবারকে নগদ ৯ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সে হিসাবে পাঁচ পরিবারের মধ্যে মোট ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার উপসহকারী প্রকৌশলী রাজিব মজুমদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সওদাগর।
এ সময় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব মোহাম্মদ আকতার উদ্দীন, ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল নোমান জিহাদ এবং প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য-সহকারী আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ঢেউটিন ও নগদ অর্থের এই সহায়তা ঘর মেরামত এবং তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে কাজে আসবে বলে আশা করা হচ্ছে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন