নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র

নওগাঁর মহাদেবপুরে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে সরকারের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় স্পেশাল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি মোঃ রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫)।

পিতা- মোঃ আবুল কালাম আজাদ, সাং- চকগোরা (সরদার পাড়া),

মোঃ পিয়ারুল ইসলাম মুসা (১৯), পিতা- মোঃ অবির উদ্দীন সরদার, মোঃ সোহেল হোসেন (২১), পিতা- মোঃ সাইফুল ইসলাম, মোঃ মাহমুদ রায়হান (৩০), পিতা- মৃত আবুল কালাম আজাদ, গ্রেপ্তারকৃত আসামিরা সবাই মহাদেবপুর উপজেলার বাসিন্দা। থানা পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।