ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রনালী নিয়ে কঠোর বার্তা আইআরজিসির: ‘পুরনো পরিস্থিতি আর ফিরবে না’

ছবি- সংগ্রহীতহরমুজ প্রনালী নিয়ে নতুন অবস্থানের কথা জানালো আইআরজিসি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রনালী ঘিরে নতুন বাস্তবতার ইঙ্গিত দিয়েছে। তাদের দাবি, এই কৌশলগত জলপথ আর আগের অবস্থায় ফিরে যাবে না এবং এখানে বিদেশি প্রভাবের যুগ শেষের পথে।

রোববার (৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, পারস্য উপসাগরে নতুন নিরাপত্তা ব্যবস্থার দিকে এগোচ্ছে ইরান। তাদের মতে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এমনভাবে পরিবর্তিত হয়েছে যে যুক্তরাষ্ট্রসহ বাইরের শক্তিগুলো আর আগের মতো প্রভাব বিস্তার করতে পারবে না।

আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রনালীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব কমে যাবে এবং এই অঞ্চল এখন নতুন নিরাপত্তা কাঠামোর দিকে যাচ্ছে। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেছে, পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের হস্তক্ষেপ প্রতিহত করা হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের শীর্ষ পর্যায়ের পরিকল্পনা বাস্তবায়নের শেষ ধাপে রয়েছে। এর মূল লক্ষ্য হলো—উপসাগরীয় দেশগুলো নিজেরাই তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং বাইরের শক্তির ওপর নির্ভরতা কমাবে।

এই লক্ষ্য বাস্তবায়নে ইরানি নৌবাহিনী তাদের কার্যক্রম জোরদার করেছে। উন্নত নজরদারি প্রযুক্তি, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং সমন্বিত সামরিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এদিকে ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা এই নতুন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে…

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রনালী নিয়ে কঠোর বার্তা আইআরজিসির: ‘পুরনো পরিস্থিতি আর ফিরবে না’

Update Time : ০৯:৩৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রনালী ঘিরে নতুন বাস্তবতার ইঙ্গিত দিয়েছে। তাদের দাবি, এই কৌশলগত জলপথ আর আগের অবস্থায় ফিরে যাবে না এবং এখানে বিদেশি প্রভাবের যুগ শেষের পথে।

রোববার (৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, পারস্য উপসাগরে নতুন নিরাপত্তা ব্যবস্থার দিকে এগোচ্ছে ইরান। তাদের মতে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এমনভাবে পরিবর্তিত হয়েছে যে যুক্তরাষ্ট্রসহ বাইরের শক্তিগুলো আর আগের মতো প্রভাব বিস্তার করতে পারবে না।

আরও পড়ুন  তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগ: জবাবে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিল চীন

আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রনালীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব কমে যাবে এবং এই অঞ্চল এখন নতুন নিরাপত্তা কাঠামোর দিকে যাচ্ছে। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেছে, পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের হস্তক্ষেপ প্রতিহত করা হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের শীর্ষ পর্যায়ের পরিকল্পনা বাস্তবায়নের শেষ ধাপে রয়েছে। এর মূল লক্ষ্য হলো—উপসাগরীয় দেশগুলো নিজেরাই তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং বাইরের শক্তির ওপর নির্ভরতা কমাবে।

আরও পড়ুন  পাসপোর্ট একটি ‘ভ্রমণ নথি’, নাগরিকত্বের সনদ নয় : ভারত

এই লক্ষ্য বাস্তবায়নে ইরানি নৌবাহিনী তাদের কার্যক্রম জোরদার করেছে। উন্নত নজরদারি প্রযুক্তি, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং সমন্বিত সামরিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এদিকে ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা এই নতুন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে…

আরও পড়ুন  জমিজমার বিরোধের রায় বাবার পক্ষে, ক্ষোভে প্রাণ গেল বৃদ্ধের