ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের দোয়া

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৫২৪

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল। | ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও অনুষ্ঠানে অংশ নেন।

দোয়া মাহফিলে নাসির উদ্দিন নাসির বলেন, দেশ ও দেশের মানুষের জন্য খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ছাত্রদলের অনেক নেতা-কর্মী খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ড দেখে অনুপ্রাণিত হয়েছেন। তিনি গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রশ্নে আপস করেননি বলেও মন্তব্য করেন।

ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে নাসির উদ্দিন নাসির বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ধারণ করে দেশের মানুষের জন্য কাজ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, দেশের ও জাতির স্বার্থে খালেদা জিয়া কখনো আপস করেননি। এ কারণে তাঁর সমর্থকদের কাছে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি দেশের মানুষের পাশে ছিলেন বলেও দাবি করেন ছাত্রদলের এই নেতা।

কর্মসূচিতে উপস্থিত নেতা-কর্মীরা খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ছাত্রদলের নেতারা জানান, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও মহানগর পর্যায়েও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে দোয়া, মিলাদ ও আলোচনা সভা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাবিতে খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের দোয়া

Update Time : ১০:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।

আরও পড়ুন  ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও অনুষ্ঠানে অংশ নেন।

দোয়া মাহফিলে নাসির উদ্দিন নাসির বলেন, দেশ ও দেশের মানুষের জন্য খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ছাত্রদলের অনেক নেতা-কর্মী খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ড দেখে অনুপ্রাণিত হয়েছেন। তিনি গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রশ্নে আপস করেননি বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন  নারী সেজে টিকটক করা ছাত্রদল নেতা রেদোয়ান বহিষ্কার

ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে নাসির উদ্দিন নাসির বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ধারণ করে দেশের মানুষের জন্য কাজ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, দেশের ও জাতির স্বার্থে খালেদা জিয়া কখনো আপস করেননি। এ কারণে তাঁর সমর্থকদের কাছে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি দেশের মানুষের পাশে ছিলেন বলেও দাবি করেন ছাত্রদলের এই নেতা।

আরও পড়ুন  মালাক্কা করিডর: চীনের চমকপ্রদ নতুন কৌশল কেন এত গুরুত্বপূর্ণ?