মিশন ডিডিএলজে নামের নতুন একটি রোমান্টিক-কমেডি ওয়েব সিনেমায় চঞ্চল ‘দিয়া’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় তরুণ অভিনেত্রী লাবণ্য চৌধুরী।
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’-এ রুবি চরিত্রে অভিনয় করে নজর কাড়ার পর এটি তার নতুন রূপ।
তরুণ নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্কের পরিচালনায় নির্মিতব্য এই ওয়েব সিনেমা-টিতে নব্বই দশকের মিষ্টি ও আবেগী প্রেমের গল্প ফুটিয়ে তোলা হবে।
নতুন এই বিশেষ প্রজেক্টটিতে লাবণ্য চৌধুরীর বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তরুণ অভিনেতা সাদ সালমি নাওভী।
এছাড়াও এতে অভিনয় করছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন ও শাহানা আফরোজ স্বপ্নাসহ আরও অনেকে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ সিনেমাটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।

























