সারাদেশ

রায়গঞ্জে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন যুবসমাজ

মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ক্ষিরতলা জুনিয়র যুবসমাজ। নয়ন চন্দ্র মাহাতো, বাবু মহেশ্বর চন্দ্র মাহাতো, রবিন চন্দ্র মাহাতো ও মোঃ সাহিনের সার্বিক পরিচালনায় শনিবার (২৯ আগস্ট) সকাল সাতটা থেকে দিনব্যাপী ঐতিহাসিক বুরুজ মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রীতি ফুটবল খেলায় 'ক্ষিরতলা একাদশ’কে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে 'ঐতিহাসিক অর্জুনগড় একাদশ'। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাড়া: চাঞ্চল্যকর রহস্য ফাঁসের অপেক্ষায়

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাড়া নিয়ে রাজশাহীতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। রথযাত্রা উপলক্ষে নগরের সাগরপাড়া এলাকায় চলমান মেলায় এবার প্রথমবারের মতো রাজশাহী মহানগর (সদর) মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলা একটি আসবাবপত্রের স্টল হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু ভবনটি কার অনুমতিতে ব্যবহার করা হয়েছে, সেটি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। প্রশাসনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা থেকে শুরু করে পরিচালনা কমিটির সদস্যরাও এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।