দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম

বিশ্বের অন্যান্য দেশের মতো দিনাজপুরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, দিনাজপুর বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শন এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম। স্বাগত বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, দিনাজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ আলী হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, জেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোঃ আনিসুর রহমান এবং ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের এরিয়া ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন।

এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।