দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
রংপুর বিভাগের কারা উপ-মহাপরিদর্শক জনাব মনির আহমেদ দিনাজপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা, শৃঙ্খলা ও বন্দীদের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

এ সময় কারাগারের সার্বিক ব্যবস্থাপনার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার, দাপ্তরিক কার্যক্রমে দায়িত্বশীলতা এবং কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
কারাগারের কার্যক্রমে গতিশীলতা আনা, শৃঙ্খলা বজায় রাখা এবং সেবার মান উন্নয়নে তাঁর পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নিরাপদ কারাগার, সুশৃঙ্খল পরিবেশ ও মানবিক কারাসেবা নিশ্চিত করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জেল, দিনাজপুর জেলা কারাগার।
স্লোগান: রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন