দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
দিনাজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ প্যারেডে নয়টি কন্টিনজেন্টের পাশাপাশি অংশ নেয় সুসজ্জিত বাদক দল। অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার। প্যারেডে অংশ নেওয়া পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা এবং পোশাক-পরিচ্ছন্নতা মূল্যায়ন করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন পুলিশ সুপার।

প্যারেডের শৃঙ্খলা ও পুলিশ সদস্যদের ড্রেস রুলস দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় জেলা পুলিশের সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন পুলিশ সুপার।
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন মোঃ জেদান আল মুসা। এ উদ্যোগের মধ্য দিয়ে প্যারেডের পাশাপাশি পরিবেশের প্রতি সচেতনতার বার্তাও তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার (ট্রাফিক) এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম (সদর সার্কেল)। এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন