ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে মন্দিরের স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ১

রাউজানে মন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার করেছে পুলিশ। | ছবি: সংগৃহীত

মন্দিরের স্বর্ণালংকার চুরির ঘটনায় চট্টগ্রামের রাউজানে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চোরাইকৃত স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম মুশফিকুর রহমান সিয়াম (১৮)। পুলিশ জানিয়েছে, তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২২ আগস্ট দুপুরে রাউজান থানার চিকদাইর এলাকায় রাউজান টেকনিক্যাল স্কুলের উত্তর পাশে অবস্থিত একটি পারিবারিক মন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দিরটি মনসা মন্দির হিসেবে পরিচিত। সেখানে দেবীর পরিহিত বিভিন্ন স্বর্ণালংকার ও রৌপ্য চুরি হওয়ার অভিযোগ ওঠে। চুরি যাওয়া স্বর্ণালংকারের মোট ওজন ছিল ২ ভরি ৮ আনা এবং রৌপ্যের ওজন ছিল ৪ ভরি।

ঘটনার খবর পাওয়ার পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় রাউজান থানা পুলিশ চোরাইকৃত মালামাল উদ্ধারে তৎপরতা শুরু করে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তথ্য সংগ্রহ এবং অভিযান পরিচালনা করে। পুলিশের দাবি, তদন্তের একপর্যায়ে মুশফিকুর রহমান সিয়ামের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

এরপর ২৩ আগস্ট সকাল ৯টার দিকে রাউজান থানার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাগতিয়া এলাকায় অভিযান চালানো হয়। মীর কাশেমের নতুন বাড়িতে অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের শয়নকক্ষে থাকা একটি স্টিলের আলমারি থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার করা মন্দিরের স্বর্ণালংকারের মধ্যে রয়েছে এক জোড়া কানের দুল, একটি মাথার টিকলি, একটি লকেট ও দুটি বেলপাতা। এসব স্বর্ণালংকারের মোট ওজন ২ ভরি ১ আনা বলে জানিয়েছে পুলিশ। একই অভিযানে একটি গলার চেইন ও এক জোড়া নুপুরসহ ৪ ভরি রৌপ্য উদ্ধার করা হয়। উদ্ধার করা সব মালামাল জব্দ করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্যে চুরি যাওয়া স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা এবং রৌপ্যের মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবক কয়েক দিন ধরে ওই মন্দিরে যাতায়াত করছিলেন। পূজা-অর্চনা ও মোমবাতি প্রজ্বালনের সময় তিনি মন্দিরের ভেতরের পরিবেশ পর্যবেক্ষণ করেন বলে পুলিশের দাবি। পরে সুযোগ বুঝে পূর্বপরিকল্পিতভাবে স্বর্ণালংকার ও রৌপ্য নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় মন্দিরের প্রতিষ্ঠাতা ও পরিচালক আশুতোষ সিংহের দায়ের করা এজাহারের ভিত্তিতে রাউজান থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

রাউজানে মন্দিরের স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ১

Update Time : ১০:৪৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

মন্দিরের স্বর্ণালংকার চুরির ঘটনায় চট্টগ্রামের রাউজানে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চোরাইকৃত স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম মুশফিকুর রহমান সিয়াম (১৮)। পুলিশ জানিয়েছে, তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২২ আগস্ট দুপুরে রাউজান থানার চিকদাইর এলাকায় রাউজান টেকনিক্যাল স্কুলের উত্তর পাশে অবস্থিত একটি পারিবারিক মন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দিরটি মনসা মন্দির হিসেবে পরিচিত। সেখানে দেবীর পরিহিত বিভিন্ন স্বর্ণালংকার ও রৌপ্য চুরি হওয়ার অভিযোগ ওঠে। চুরি যাওয়া স্বর্ণালংকারের মোট ওজন ছিল ২ ভরি ৮ আনা এবং রৌপ্যের ওজন ছিল ৪ ভরি।

আরও পড়ুন  টঙ্গীর মিলগেটে ভয়াবহ আগুন, মুহূর্তে পুড়ে ছাই ৫টি ঘর

ঘটনার খবর পাওয়ার পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় রাউজান থানা পুলিশ চোরাইকৃত মালামাল উদ্ধারে তৎপরতা শুরু করে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তথ্য সংগ্রহ এবং অভিযান পরিচালনা করে। পুলিশের দাবি, তদন্তের একপর্যায়ে মুশফিকুর রহমান সিয়ামের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

এরপর ২৩ আগস্ট সকাল ৯টার দিকে রাউজান থানার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাগতিয়া এলাকায় অভিযান চালানো হয়। মীর কাশেমের নতুন বাড়িতে অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের শয়নকক্ষে থাকা একটি স্টিলের আলমারি থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে গ্যাস লিকেজ, দেখতে গিয়ে ৫ জনের মৃত্যু

উদ্ধার করা মন্দিরের স্বর্ণালংকারের মধ্যে রয়েছে এক জোড়া কানের দুল, একটি মাথার টিকলি, একটি লকেট ও দুটি বেলপাতা। এসব স্বর্ণালংকারের মোট ওজন ২ ভরি ১ আনা বলে জানিয়েছে পুলিশ। একই অভিযানে একটি গলার চেইন ও এক জোড়া নুপুরসহ ৪ ভরি রৌপ্য উদ্ধার করা হয়। উদ্ধার করা সব মালামাল জব্দ করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্যে চুরি যাওয়া স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা এবং রৌপ্যের মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

আরও পড়ুন  কালবৈশাখী সতর্কবার্তা: চার জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের পূর্বাভাস