ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কক্সবাজারে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার Logo ২৪ ঘণ্টার বেশি আটক রাখলেই গুম, জানালেন চিফ প্রসিকিউটর Logo বুয়েট ভর্তি পরীক্ষা কবে, জানাল কর্তৃপক্ষ Logo পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান, পেলেন পূর্ণ দায়িত্ব Logo “চট্টগ্রামের মেলা” হলো এক ঐতিহ্য ও উৎসবের প্রাণবন্ত গল্প Logo ফিলিং স্টেশন জরিমানা: কম তেল দেওয়ায় ২ লাখ টাকা, সিলগালা ৫ ইউনিট Logo সাতকানিয়ায় দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু, সাঙ্গু নদীতে ডুবে Logo ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাঈদ আল নোমানের বৈঠক Logo ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, দুই দিনেই প্রাণ গেল ১০ জনের Logo বেতন বাড়ল দ্বিগুণেরও বেশি: নবম পে-স্কেলে কোন গ্রেডে কত পাবেন, দেখুন পূর্ণ তালিকা

সাতকানিয়ায় দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু, সাঙ্গু নদীতে ডুবে

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৬:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২১

সাঙ্গু নদীতে ডুবে প্রাণ গেল দুই শিশুর। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় সাতকানিয়ায় দুই ভাই-বোন সাঙ্গু নদীতে ডুবে মারা গেছে। নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীর তীরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মো. শাহিন (৩) ও মোছা. আফিজা (৬)। তারা পূর্ব ডলু এলাকার মো. বেলালের সন্তান।

স্থানীয় সূত্র জানায়, সকালে দুই শিশু নানার বাড়িতে যায়। পরে বাড়ির আশপাশে খেলতে খেলতে তারা সাঙ্গু নদীর তীরে চলে যায়। একপর্যায়ে দুজনই পানিতে পড়ে যায় বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে দুই শিশুকে পানি থেকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ জানান, সাঙ্গু নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

স্থানীয়রা বলছেন, নদী ও জলাশয়ের কাছে শিশুদের একা যেতে দেওয়া উচিত নয়। বিশেষ করে বাড়ির আশপাশে নদী থাকলে অভিভাবকদের বাড়তি সতর্কতা জরুরি। শিশুদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারির পরামর্শ দিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার

সাতকানিয়ায় দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু, সাঙ্গু নদীতে ডুবে

Update Time : ০৬:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় সাতকানিয়ায় দুই ভাই-বোন সাঙ্গু নদীতে ডুবে মারা গেছে। নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীর তীরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মো. শাহিন (৩) ও মোছা. আফিজা (৬)। তারা পূর্ব ডলু এলাকার মো. বেলালের সন্তান।

আরও পড়ুন  সংসদে ঐকমত্য কমিশন নিয়ে প্রশ্ন, ‘শুরুতেই সন্দেহ জেগেছিল’—শাহাদাত সেলিম

স্থানীয় সূত্র জানায়, সকালে দুই শিশু নানার বাড়িতে যায়। পরে বাড়ির আশপাশে খেলতে খেলতে তারা সাঙ্গু নদীর তীরে চলে যায়। একপর্যায়ে দুজনই পানিতে পড়ে যায় বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে দুই শিশুকে পানি থেকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন  চট্টগ্রামে আওয়ামী লীগের মশালমিছিল

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ জানান, সাঙ্গু নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

স্থানীয়রা বলছেন, নদী ও জলাশয়ের কাছে শিশুদের একা যেতে দেওয়া উচিত নয়। বিশেষ করে বাড়ির আশপাশে নদী থাকলে অভিভাবকদের বাড়তি সতর্কতা জরুরি। শিশুদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারির পরামর্শ দিয়েছেন তারা।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর উপহারে অনুশ্রীর স্বপ্নপূরণ