ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডা বনাম বসনিয়া: দারুণ শুরুতে এগিয়ে অতিথিরা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:১৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৫৩৪

শুরু থেকেই জমে উঠেছে কানাডা ও বসনিয়ার ম্যাচ। ছবি: সংগৃহীত

কানাডা বনাম বসনিয়া ম্যাচে শুরুতেই চমক দেখিয়েছে অতিথি দল। স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে ম্যাচের ২১তম মিনিটে গোল করে এগিয়ে যায় বসনিয়া ও হার্জেগোভিনা। ম্যাচের শুরু থেকে রক্ষণ সামলে দ্রুত আক্রমণে ওঠার কৌশল নেয় বসনিয়া। কয়েকবার সুযোগ তৈরির পর অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা।

সিয়াদ কোলাশিনাতসের নিখুঁত পাস থেকে বল পেয়ে জোভো ল্যুকিচ জালে বল পাঠান। তার এই গোলে বিশ্বকাপ মঞ্চে আত্মবিশ্বাসী শুরু পায় বসনিয়া। গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করছে স্বাগতিক কানাডা। তবে বসনিয়ার সংগঠিত রক্ষণ তাদের কাজ কঠিন করে তুলেছে।

বিশ্বকাপের ‘বি’ গ্রুপের এই ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে লড়াই জমে উঠেছে। বিশেষ করে বসনিয়ার পরিকল্পিত ফুটবল নজর কেড়েছে দর্শকদের।

ম্যাচের বাকি সময়ে কানাডা সমতায় ফিরতে পারে কি না, নাকি বসনিয়া তাদের লিড ধরে রাখে, সেটাই এখন দেখার অপেক্ষা।

জনপ্রিয় সংবাদ

কানাডা বনাম বসনিয়া: দারুণ শুরুতে এগিয়ে অতিথিরা

Update Time : ০৫:১৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

কানাডা বনাম বসনিয়া ম্যাচে শুরুতেই চমক দেখিয়েছে অতিথি দল। স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে ম্যাচের ২১তম মিনিটে গোল করে এগিয়ে যায় বসনিয়া ও হার্জেগোভিনা। ম্যাচের শুরু থেকে রক্ষণ সামলে দ্রুত আক্রমণে ওঠার কৌশল নেয় বসনিয়া। কয়েকবার সুযোগ তৈরির পর অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা।

সিয়াদ কোলাশিনাতসের নিখুঁত পাস থেকে বল পেয়ে জোভো ল্যুকিচ জালে বল পাঠান। তার এই গোলে বিশ্বকাপ মঞ্চে আত্মবিশ্বাসী শুরু পায় বসনিয়া। গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করছে স্বাগতিক কানাডা। তবে বসনিয়ার সংগঠিত রক্ষণ তাদের কাজ কঠিন করে তুলেছে।

আরও পড়ুন  বিশ্বকাপের প্যানেল থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু