ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশের দোহাজারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

চন্দনাইশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অতিথিবৃন্দ।ছবি: সংগৃহীত

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ার সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালীর সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম জেলার প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়া দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া, সদস্য সচিব হেলাল উদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভা প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের হাতে চাল, রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বন্যাকবলিত মানুষের জন্য চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে। পুনর্বাসন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা চলবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সংস্কারকাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশের দোহাজারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

Update Time : ১২:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ার সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালীর সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম জেলার প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়া দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া, সদস্য সচিব হেলাল উদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  বন্যায় নিহত ৫৯, সরকারের মানবিক সহায়তা ৫ কোটি ১৫ লাখ টাকা

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভা প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের হাতে চাল, রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বন্যাকবলিত মানুষের জন্য চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে। পুনর্বাসন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা চলবে বলেও তিনি জানান।

আরও পড়ুন  সাবেক শ্রম প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন