ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ধূমপান ও রান্নার ধোঁয়ায় নীরবে ক্ষতিগ্রস্ত ফুসফুস Logo ই-পেমেন্ট ক্রেডিটে ১০ হাজার টাকা পর্যন্ত সুবিধা Logo ভিসাবিহীন বাংলাদেশিদের দেশে ফেরার বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন Logo সবুজবাগে কাতার প্রবাসী যুবক হত্যা, বান্ধবীর বাসায় কী ঘটেছিল Logo সন্তানকে সম্পত্তি দান করলেও থাকবে বাবা-মায়ের ভোগাধিকার Logo চন্দনাইশে বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২য় বর্ষপূতি উপলক্ষ্যে দোয়া মাহফিল এবং আলোচনা সভা Logo পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্পের দুই দূত Logo জসীম উদ্দীন আহমেদ এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য Logo হজের নিবন্ধন করবেন যেভাবে Logo প্রায় ৮ হাজার কোটি টাকা ফেরত চেয়ে দেড় লাখ আমানতকারীর আবেদন

চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তরা ত্রাণসামগ্রী পাইনি, ত্রাণের জন্য বন্যার্তদের আকুতি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৬১২

চন্দনাইশে বন্যার্তদের আর্তনাদ—ত্রাণের অপেক্ষায় অসহায় মানুষ।

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনো সরকারি বা বেসরকারি কোনো ত্রাণসামগ্রী পায়নি বলে অভিযোগ উঠেছে। ত্রাণের দাবিতে দুর্গত পরিবারগুলো স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সহায়তার আকুতি জানিয়েছে।

চন্দনাইশে বন্যার্তদের আর্তনাদ
চন্দনাইশে বন্যার্তদের আর্তনাদ

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এলাকাটি পরিদর্শনকালে বন্যা কবলিত বাসিন্দারা চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ এবং চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আবদুর রহমানের কাছে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে সহযোগিতার আবেদন জানান।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার ৬নং ওয়ার্ডের বাচা মিয়া সওদাগর পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার বন্যার পানি নেমে যাওয়ার পরও এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পায়নি। অথচ উপজেলার অন্যান্য নিম্নাঞ্চলের মতো এই ওয়ার্ডও একইভাবে প্লাবিত হয়েছিল এবং কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও বাচা মিয়া সওদাগর পাড়ার অনেক পরিবার পৌরসভা বা সংসদ সদস্যের পক্ষ থেকে কোনো সহায়তা পায়নি।

বন্যার পানি সরে গেলেও এলাকাটির অনেক বসতবাড়ির আশপাশে এখনো পানি জমে রয়েছে বলে জানা গেছে। এতে বাসিন্দাদের মধ্যে পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিচ্ছে, পাশাপাশি আর্থিক সংকটে পড়া পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

চন্দনাইশে বন্যার্তদের ত্রাণের আকুতি
চন্দনাইশে বন্যা

সরেজমিন পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা আবদুল্লাহ (৫৮), বাদশা মিয়া (৬৫) ও আবু ছৈয়দ (৫২) সহ স্থানীয় নারী-পুরুষরা জানান, তারা চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন এবং বন্যায় সৃষ্ট ক্ষত পুরোপুরি কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে। এ অবস্থায় তারা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও পৌরসভার কাছে দ্রুত ত্রাণ ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ধূমপান ও রান্নার ধোঁয়ায় নীরবে ক্ষতিগ্রস্ত ফুসফুস

চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তরা ত্রাণসামগ্রী পাইনি, ত্রাণের জন্য বন্যার্তদের আকুতি

Update Time : ০৯:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনো সরকারি বা বেসরকারি কোনো ত্রাণসামগ্রী পায়নি বলে অভিযোগ উঠেছে। ত্রাণের দাবিতে দুর্গত পরিবারগুলো স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সহায়তার আকুতি জানিয়েছে।

চন্দনাইশে বন্যার্তদের আর্তনাদ
চন্দনাইশে বন্যার্তদের আর্তনাদ

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এলাকাটি পরিদর্শনকালে বন্যা কবলিত বাসিন্দারা চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ এবং চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আবদুর রহমানের কাছে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে সহযোগিতার আবেদন জানান।

আরও পড়ুন  ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত, দায় স্বীকার ইসরায়েলের

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার ৬নং ওয়ার্ডের বাচা মিয়া সওদাগর পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার বন্যার পানি নেমে যাওয়ার পরও এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পায়নি। অথচ উপজেলার অন্যান্য নিম্নাঞ্চলের মতো এই ওয়ার্ডও একইভাবে প্লাবিত হয়েছিল এবং কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও বাচা মিয়া সওদাগর পাড়ার অনেক পরিবার পৌরসভা বা সংসদ সদস্যের পক্ষ থেকে কোনো সহায়তা পায়নি।

আরও পড়ুন  জোরালো বার্তা: দুর্নীতিতে জড়িত হলে আমাকেও ছাড় নয়—শফিকুর রহমান

বন্যার পানি সরে গেলেও এলাকাটির অনেক বসতবাড়ির আশপাশে এখনো পানি জমে রয়েছে বলে জানা গেছে। এতে বাসিন্দাদের মধ্যে পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিচ্ছে, পাশাপাশি আর্থিক সংকটে পড়া পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

চন্দনাইশে বন্যার্তদের ত্রাণের আকুতি
চন্দনাইশে বন্যা

সরেজমিন পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা আবদুল্লাহ (৫৮), বাদশা মিয়া (৬৫) ও আবু ছৈয়দ (৫২) সহ স্থানীয় নারী-পুরুষরা জানান, তারা চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন এবং বন্যায় সৃষ্ট ক্ষত পুরোপুরি কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে। এ অবস্থায় তারা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও পৌরসভার কাছে দ্রুত ত্রাণ ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন  চট্টগ্রামে গাড়ি কমেছে ৩০ শতাংশ, ভাড়া বেড়েছে ৪০ ভাগ