ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের পোশাক রপ্তানি: যুক্তরাষ্ট্রে এখনো দ্বিতীয়, কার অবস্থান কোথায়? Logo প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান শিগগিরই Logo নতুন আইএমএফ ঋণ কর্মসূচি, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্বে সরকার Logo টানা বৃষ্টিপাত ও বন্যার প্রভাবে কক্সবাজার পর্যটন শিল্পে ১শ কোটি টাকারও বেশি ক্ষতি Logo বুড়িচংয়ে ভাড়াবাসা থেকে চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার,পলাতক স্ত্রী Logo বিশ্বে ২০২৮ সাল পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে খাদ্যের দাম, সতর্ক করলেন অর্থনীতিবিদরা Logo আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যায়? কসমের কাফফারা কী? Logo জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা: অর্থমন্ত্রী Logo ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৫০ Logo বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সমবেদনা

জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা: অর্থমন্ত্রী

নতুন উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধার ঘোষণা দিচ্ছেন অর্থমন্ত্রী

তুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা দিতে বড় ধরনের ঋণ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন উদ্যোক্তারা এখন বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। এ ঋণের সুদের হারও রাখা হয়েছে সর্বোচ্চ ৭ শতাংশ।

রোববার (১২ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী বলেন, দেশের তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে বিভিন্ন পুনঃঅর্থায়ন তহবিলের আকারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এই তহবিল থেকেই নতুন উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ পাবেন।

এই স্কিমের আওতায় উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। অন্যদিকে প্রয়োজনীয় জামানত প্রদান করলে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ থাকবে। উভয় ক্ষেত্রেই ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্যও বিশেষ উদ্যোগের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, উদ্ভাবনী ব্যবসা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে অর্থায়ন সহজ করতে স্টার্টআপ ফান্ড নামে ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে।

এই স্টার্টআপ ফান্ড থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ গ্রহণ করতে পারবেন। ফলে নতুন প্রযুক্তিভিত্তিক ব্যবসা শুরু করতে আগ্রহীদের জন্য অর্থায়ন আরও সহজ হবে বলে আশা করছে সরকার।

শুধু ঋণ নয়, স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে ইক্যুইটি বিনিয়োগের সুযোগও দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশের ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি, পিএলসি’ গঠন করা হয়েছে।

এই প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলো প্রয়োজনীয় ইক্যুইটি সহায়তা পাবে। এতে উদ্যোক্তারা শুধু ঋণের ওপর নির্ভরশীল না থেকে বিনিয়োগ সহায়তাও গ্রহণ করতে পারবেন, যা ব্যবসা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

অর্থমন্ত্রী আরও জানান, প্রশিক্ষণপ্রাপ্ত, বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন এবং শিক্ষিত বা অর্ধশিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে একটি বিশেষ ঋণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল।

তিনি বলেন, কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল গত ১৪ জুলাই ২০২৫ তারিখে সফলভাবে শেষ হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে দেশের বহু উদ্যোক্তা সহজ শর্তে ঋণ সুবিধা পেয়েছেন।

বর্তমানে নতুন করে ১,২০০ কোটি টাকার আরেকটি তহবিল গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংসদকে জানান অর্থমন্ত্রী। এই তহবিল চালু হলে আরও বেশি সংখ্যক তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ী স্বল্প সুদে ঋণ পাওয়ার সুযোগ পাবেন।

সরকারের এই উদ্যোগ দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন শিল্প গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন দেশের অর্থনীতিতে নতুন গতি আনতে সহায়ক হবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পোশাক রপ্তানি: যুক্তরাষ্ট্রে এখনো দ্বিতীয়, কার অবস্থান কোথায়?

জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা: অর্থমন্ত্রী

Update Time : ০৬:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

তুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা দিতে বড় ধরনের ঋণ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন উদ্যোক্তারা এখন বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। এ ঋণের সুদের হারও রাখা হয়েছে সর্বোচ্চ ৭ শতাংশ।

রোববার (১২ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী বলেন, দেশের তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে বিভিন্ন পুনঃঅর্থায়ন তহবিলের আকারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন  শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার: ফ্ল্যাট থেকে ফারা ফোরদৌসের মরদেহ উদ্ধার

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এই তহবিল থেকেই নতুন উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ পাবেন।

এই স্কিমের আওতায় উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। অন্যদিকে প্রয়োজনীয় জামানত প্রদান করলে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ থাকবে। উভয় ক্ষেত্রেই ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্যও বিশেষ উদ্যোগের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, উদ্ভাবনী ব্যবসা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে অর্থায়ন সহজ করতে স্টার্টআপ ফান্ড নামে ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে।

আরও পড়ুন  সাশ্রয়ী স্মার্টফোনে সুখবর, দাম কমাতে নতুন পরিকল্পনা

এই স্টার্টআপ ফান্ড থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ গ্রহণ করতে পারবেন। ফলে নতুন প্রযুক্তিভিত্তিক ব্যবসা শুরু করতে আগ্রহীদের জন্য অর্থায়ন আরও সহজ হবে বলে আশা করছে সরকার।

শুধু ঋণ নয়, স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে ইক্যুইটি বিনিয়োগের সুযোগও দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশের ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি, পিএলসি’ গঠন করা হয়েছে।

এই প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলো প্রয়োজনীয় ইক্যুইটি সহায়তা পাবে। এতে উদ্যোক্তারা শুধু ঋণের ওপর নির্ভরশীল না থেকে বিনিয়োগ সহায়তাও গ্রহণ করতে পারবেন, যা ব্যবসা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

অর্থমন্ত্রী আরও জানান, প্রশিক্ষণপ্রাপ্ত, বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন এবং শিক্ষিত বা অর্ধশিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে একটি বিশেষ ঋণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল।

আরও পড়ুন  কোরবানির পশুর যেসব অংশ খাওয়া নিষেধ: ইসলাম কী বলে?