ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডিও লেটার জালিয়াতির অভিযোগে এসি ল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা Logo রুশ তেল কিনলে ভারত-চীনের ওপর ১০০% শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের Logo প্রেজেন্টেশনে কনফিডেন্ট থাকার ১০ কার্যকর উপায় Logo চট্টগ্রামে কুকুর হত্যা: ভাইরাল ভিডিও ঘিরে বিচার দাবি Logo গ্যাসের সংকটে রান্নাঘরে করছেন না তো এই ৭টি মারাত্মক ভুল? Logo ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে Logo এখনো সাজিদের গেঞ্জি বুকে নিয়েই ঘুমাই: শহীদের মা Logo টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: আতঙ্ক নয়, বৈজ্ঞানিক যাচাইয়ের আহ্বান Logo ৪৪ রাষ্ট্রীয় শিল্প ইজারা নয়, প্রতিরোধের ডাক জাতীয় মুক্তি কাউন্সিল Logo ছোট আঁচড়, বড় বিপদ! পোষা প্রাণীর কামড়ে জলাতঙ্কের ঝুঁকি

দীপ্তি চৌধুরীর বিয়ে সম্পন্ন, বর মুশতাক ইবনে আইয়ুব

দেশের পরিচিত টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ৫ জুন রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের (আকদ) আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দীপ্তি চৌধুরীর স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি পেশায় একজন শিক্ষক ও গবেষক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করার পর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন।

বিয়ের খবর নিশ্চিত করে দীপ্তি চৌধুরী জানিয়েছেন, এটি ছিল পারিবারিক আয়োজন। পরে ধুমধাম করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে এবং সে অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানানো হবে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে নিয়ে একটি আবেগঘন পোস্টও করেন দীপ্তি। সেখানে তিনি লিখেছেন যে, যাকে না পাওয়া ছিল জীবনের সবচেয়ে বড় আফসোস, তাকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বামীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথাও উল্লেখ করেন।

চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান টু দ্য পয়েন্ট, স্ট্রেইট কাটসহ বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনার মাধ্যমে দীপ্তি চৌধুরী দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে নবদম্পতিকে অভিনন্দন ও শুভকামনা জানানো হচ্ছে|

জনপ্রিয় সংবাদ

ডিও লেটার জালিয়াতির অভিযোগে এসি ল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা

দীপ্তি চৌধুরীর বিয়ে সম্পন্ন, বর মুশতাক ইবনে আইয়ুব

Update Time : ০৯:২৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

দেশের পরিচিত টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ৫ জুন রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের (আকদ) আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দীপ্তি চৌধুরীর স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি পেশায় একজন শিক্ষক ও গবেষক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করার পর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন  বন্ধুর মৃত্যুই ছিল দীপিকার সচেতনতা অভিযানের প্রেরণা

বিয়ের খবর নিশ্চিত করে দীপ্তি চৌধুরী জানিয়েছেন, এটি ছিল পারিবারিক আয়োজন। পরে ধুমধাম করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে এবং সে অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানানো হবে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে নিয়ে একটি আবেগঘন পোস্টও করেন দীপ্তি। সেখানে তিনি লিখেছেন যে, যাকে না পাওয়া ছিল জীবনের সবচেয়ে বড় আফসোস, তাকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বামীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথাও উল্লেখ করেন।

আরও পড়ুন  ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর