ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেনিয়ার মাটিতে টাটা কেমিক্যালসের জায়গায় আসছে নতুন দুই প্রতিষ্ঠান Logo লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার Logo প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সেবাচিত্র Logo ইমরান খান নিয়ে আশরাফুলের বিস্ফোরক মন্তব্য Logo আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি : কাভান সুলিভান Logo বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপালের পাশে বাংলাদেশ, দিল ১০ লাখ ডলার Logo ১০০ কিলোমিটার দৌড়ে বোলিং, অবিশ্বাস্য কীর্তি স্যামের Logo পুরোনো মালিকানায় ফেরার সুযোগ বন্ধে ব্যাংক আইন সংশোধনের প্রস্তাব Logo ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব’, হাসপাতালের বাথরুম দেখে কৃষিমন্ত্রী Logo এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের মৃত্যুবার্ষিকী ৫ সেপ্টেম্বর

বার্নিকাট হামলা মামলা: আদালতে আরও দুই সাক্ষীর জবানবন্দি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫৩৬

মার্শা বার্নিকাট। ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। রোববার (২০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে সাক্ষ্য দেন মোহাম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গ্রীশ চন্দ্র বর্মণ এবং আজমল হোসেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম সাক্ষীদের জেরা করেন। পরে আদালত মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা গেছে, বার্নিকাট গাড়িবহর হামলা মামলায় মোট ২৮ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষ্যগ্রহণের দিন আদালতে মামলার সব আসামি উপস্থিত ছিলেন।

মামলার আসামিরা হলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ। বর্তমানে তাঁরা সবাই জামিনে রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২১ সালের ১৮ জানুয়ারি তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়। এরপর ২০২২ সালের ২৮ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

পরবর্তী সময়ে মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ সুপার রাজন সাহা সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এতে মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ মোট ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

একই বছরের ১৯ নভেম্বর আদালত অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন। বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

কেনিয়ার মাটিতে টাটা কেমিক্যালসের জায়গায় আসছে নতুন দুই প্রতিষ্ঠান

বার্নিকাট হামলা মামলা: আদালতে আরও দুই সাক্ষীর জবানবন্দি

Update Time : ১১:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। রোববার (২০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে সাক্ষ্য দেন মোহাম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গ্রীশ চন্দ্র বর্মণ এবং আজমল হোসেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম সাক্ষীদের জেরা করেন। পরে আদালত মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেন।

আরও পড়ুন  তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ, সতর্ক থাকার আহ্বান

আদালত সূত্রে জানা গেছে, বার্নিকাট গাড়িবহর হামলা মামলায় মোট ২৮ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষ্যগ্রহণের দিন আদালতে মামলার সব আসামি উপস্থিত ছিলেন।

মামলার আসামিরা হলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ। বর্তমানে তাঁরা সবাই জামিনে রয়েছেন।

আরও পড়ুন  ১০০ রাকাত নামাজ পড়েও রেহাই নেই, রাতে মাদকসহ গ্রেপ্তার যুবক

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২১ সালের ১৮ জানুয়ারি তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়। এরপর ২০২২ সালের ২৮ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আরও পড়ুন  বাড়ির পাশে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু