ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতির সুযোগ নেই

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:১৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫৬৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধে বক্তব্য দেন আমীর খসরু। ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য, এখানে দলীয় রাজনীতির কোনো সুযোগ নেই এবং আইনের বাইরে কিছুই চলবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাঙ্গনে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। রাজনৈতিক পরিচয় বা ধর্ম নির্বিশেষে কোনো বহিরাগত যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে।

আমীর খসরু বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সহনশীল, মানবিক ও স্থিতিশীল দেশ গঠনে শুধু সরকারের নয়, সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকার জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। আগামী পাঁচ বছরের মধ্যে সব অঙ্গীকার পূরণ করে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতির সুযোগ নেই

Update Time : ০৩:১৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য, এখানে দলীয় রাজনীতির কোনো সুযোগ নেই এবং আইনের বাইরে কিছুই চলবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাঙ্গনে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। রাজনৈতিক পরিচয় বা ধর্ম নির্বিশেষে কোনো বহিরাগত যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: তারেক রহমানের বড় বার্তা

আমীর খসরু বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সহনশীল, মানবিক ও স্থিতিশীল দেশ গঠনে শুধু সরকারের নয়, সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকার জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। আগামী পাঁচ বছরের মধ্যে সব অঙ্গীকার পূরণ করে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন  চবিতে ছাত্রদল শিবিরের সংঘর্ষের উত্তেজনা