ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইসক্রিম বাজার দ্রুত দ্বিগুণ: ৫ বছরে ৩৫০০ কোটি টাকার শিল্পে স্বাদের চমক Logo বাগদানের গুঞ্জনের মাঝেই নতুন ছবি শেয়ার করলেন পূজা চেরী Logo ফেসবুকে ঢুকতে পারছেন না? হঠাৎ মেটা বিভ্রাটে ভোগান্তি Logo রেকর্ড ১৫ বিলিয়ন ডলার আয়: বিশ্বকাপে ফিফার বিশাল সাফল্য Logo শিশুর সঞ্চয়ের অভ্যাস গড়ার সহজ ৭ কার্যকর উপায় Logo জাহিদ হাসানের বিশ্বকাপ ফাইনাল ভবিষ্যদ্বাণী: আর্জেন্টিনা ১-০ জিতবে নাকি ৫-৪? Logo চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে চট্টগ্রাম ফোরাম তেজগাঁও এর ত্রাণ সামগ্রী বিতরণ Logo অঙ্কুরিত আলু-পেঁয়াজ-রসুন খাওয়া নিরাপদ? জানুন সত্য Logo বর্ষায় সুস্থ থাকতে পাতে রাখুন ৭ সবজি, কমবে সংক্রমণের ঝুঁকি Logo সাধারণ ক্লান্তি নাকি ব্রেন টিউমার? সহজেই পার্থক্য বুঝবেন যেভাবে

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মর্মান্তিক প্রাণহানি, ট্রাকচালক আটক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মর্মান্তিক প্রাণহানি, ট্রাকচালক আটক

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে উপাসনা ঘোষ (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) গুরুতর আহত হন।

ফরিদপুর শহরের বেরিবাঁধ রোডে মাটিবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে উপাসনা ঘোষ নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের আদমপুর এলাকায় অবস্থিত মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলটির চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত উপাসনা ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার উত্তম ঘোষের মেয়ে। অন্যদিকে, আহত মোটরসাইকেল চালক আকাশের বাড়ি বোয়ালমারী উপজেলার রূপাপাত এলাকায়; তিনি বিধান সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ ও উপাসনা টেপাখোলার একটি পেট্রলপাম্প থেকে মোটরসাইকেলে (ডিসকভার ১০০ সিসি, রেজি: রাজবাড়ী-হ-১১-৩৫৩০) তেল নিয়ে বেরিবাঁধ সড়ক ধরে শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মেরিন ইনস্টিটিউটের সামনে পৌঁছালে তারা ইটভাটার মাটি বহনকারী একটি লরি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১৭-০৫৬০) ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত আকাশ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘাতক ট্রাকের চালক হোসেন মোল্লাকে (১৯) আটক করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিও জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

আইসক্রিম বাজার দ্রুত দ্বিগুণ: ৫ বছরে ৩৫০০ কোটি টাকার শিল্পে স্বাদের চমক

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মর্মান্তিক প্রাণহানি, ট্রাকচালক আটক

Update Time : ১০:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে উপাসনা ঘোষ (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) গুরুতর আহত হন।

ফরিদপুর শহরের বেরিবাঁধ রোডে মাটিবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে উপাসনা ঘোষ নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের আদমপুর এলাকায় অবস্থিত মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলটির চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত, আহত ১

নিহত উপাসনা ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার উত্তম ঘোষের মেয়ে। অন্যদিকে, আহত মোটরসাইকেল চালক আকাশের বাড়ি বোয়ালমারী উপজেলার রূপাপাত এলাকায়; তিনি বিধান সরকারের ছেলে।

Related News

দিনাজপুরে অগ্নিকাণ্ডে দম্পতি মৃত্যু: শোকের ছায়া এলাকায়।

বিস্তারিত পড়ুন ➔

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ ও উপাসনা টেপাখোলার একটি পেট্রলপাম্প থেকে মোটরসাইকেলে (ডিসকভার ১০০ সিসি, রেজি: রাজবাড়ী-হ-১১-৩৫৩০) তেল নিয়ে বেরিবাঁধ সড়ক ধরে শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মেরিন ইনস্টিটিউটের সামনে পৌঁছালে তারা ইটভাটার মাটি বহনকারী একটি লরি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১৭-০৫৬০) ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন  ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি, রামিসা হত্যা নিয়ে ক্ষোভ গোলাম পরওয়ারের

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত আকাশ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘাতক ট্রাকের চালক হোসেন মোল্লাকে (১৯) আটক করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিও জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন  দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান