ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেরদৌস স্টিলে ১০ শ্রমিকের মৃত্যু কারণ অনুসন্ধানে মিলল বিষাক্ত গ্যাস Logo অর্পিতার রেস্তোরাঁয় চমকপ্রদ দাম, মাছ ১০ হাজার থেকে পানীয় লাখে Logo জঙ্গল দক্ষিণ পাহাড়তলী, বড় উদ্যোগে রুখবে পাহাড় দখল Logo সালমান শাহকে ঘিরে ভক্তদের আবেগের গল্প নিয়ে নির্মিত ‘লাভ ৯৬’ Logo ভয়াবহ জ্বালানি সংকটে চট্টগ্রামের ২৮ বিদ্যুৎকেন্দ্রের ছয়টি বন্ধ Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ! Logo বৌভাতের দিনই বিদ্যুতায়িত হয়ে না ফেরার দেশে বর বাপ্পি Logo নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে মন্ত্রিসভায় যুক্ত হলো আরও চার সদস্য Logo বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

সৈয়দ আদীব হক। ছবি: সংগৃহীত

সাভারে অর্থ আত্মসাৎ ও প্রতারণার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যেখানে ব্যবসার কথা বলে এবং বহুতল ভবন বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে নগদ ৭ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সাভারের কলমা ডেইরি ফার্ম এলাকার বাসিন্দা অভিযুক্ত সৈয়দ আদীব হকের বিরুদ্ধে পাওনা টাকা ফেরত চাওয়ায় ভুক্তভোগীকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সাভার মডেল থানায় একটি লিখিত ডায়েরি করেছেন মো. এরশাদ আলী।

লিখিত অভিযোগ অনুযায়ী, বিগত ২০২৪ সালের ১৭ অক্টোবর অভিযুক্ত আদীব হক তার ব্যবসার প্রয়োজনে নগদ টাকা ধার নেন এবং এর বিপরীতে ৩০০ টাকার সরকারি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তি স্বাক্ষর করেন।

নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে বিবাদী তার মালিকানাধীন ‘সেঞ্চুরি গার্মেন্টস’-এর সপ্তম তলার ভবন বিক্রির আশ্বাস দেওয়ার পাশাপাশি ব্যাংক এশিয়া লিমিটেডের সমপরিমাণ টাকার একটি স্বাক্ষর করা চেক এরশাদ আলীকে প্রদান করেছিলেন।

চুক্তির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর ভুক্তভোগী তার ন্যায্য পাওনা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি টাকা দিতে সরাসরি অস্বীকৃতি জানান এবং নানা রকম ভয়ভীতি ও দেখে নেওয়ার হুমকি দিয়ে টালবাহানা শুরু করেন।

থানায় অভিযোগ দিতে দেরি হওয়ার প্রসঙ্গে এরশাদ আলী জানান যে প্রথমে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপস-মীমাংসার চেষ্টা করলেও কোনো সমাধান না হওয়ায় অবশেষে উপপরিদর্শক (এসআই) মো. ফয়জুল ইসলামের আশ্বাসে আইনের আশ্রয় নিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ফেরদৌস স্টিলে ১০ শ্রমিকের মৃত্যু কারণ অনুসন্ধানে মিলল বিষাক্ত গ্যাস

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

Update Time : ০৯:৪০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

সাভারে অর্থ আত্মসাৎ ও প্রতারণার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যেখানে ব্যবসার কথা বলে এবং বহুতল ভবন বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে নগদ ৭ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সাভারের কলমা ডেইরি ফার্ম এলাকার বাসিন্দা অভিযুক্ত সৈয়দ আদীব হকের বিরুদ্ধে পাওনা টাকা ফেরত চাওয়ায় ভুক্তভোগীকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সাভার মডেল থানায় একটি লিখিত ডায়েরি করেছেন মো. এরশাদ আলী।

আরও পড়ুন  ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন ২৭ সেপ্টেম্বর

লিখিত অভিযোগ অনুযায়ী, বিগত ২০২৪ সালের ১৭ অক্টোবর অভিযুক্ত আদীব হক তার ব্যবসার প্রয়োজনে নগদ টাকা ধার নেন এবং এর বিপরীতে ৩০০ টাকার সরকারি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তি স্বাক্ষর করেন।

নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে বিবাদী তার মালিকানাধীন ‘সেঞ্চুরি গার্মেন্টস’-এর সপ্তম তলার ভবন বিক্রির আশ্বাস দেওয়ার পাশাপাশি ব্যাংক এশিয়া লিমিটেডের সমপরিমাণ টাকার একটি স্বাক্ষর করা চেক এরশাদ আলীকে প্রদান করেছিলেন।

আরও পড়ুন  যেসব সেবায় বাধ্যতামূলক টিআইএন সার্টিফিকেট

চুক্তির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর ভুক্তভোগী তার ন্যায্য পাওনা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি টাকা দিতে সরাসরি অস্বীকৃতি জানান এবং নানা রকম ভয়ভীতি ও দেখে নেওয়ার হুমকি দিয়ে টালবাহানা শুরু করেন।

থানায় অভিযোগ দিতে দেরি হওয়ার প্রসঙ্গে এরশাদ আলী জানান যে প্রথমে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপস-মীমাংসার চেষ্টা করলেও কোনো সমাধান না হওয়ায় অবশেষে উপপরিদর্শক (এসআই) মো. ফয়জুল ইসলামের আশ্বাসে আইনের আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন  হত্যার আগে প্রযুক্তি থেকে তথ্য খোঁজার অভিযোগ, যুক্তরাষ্ট্রে আলোচিত দুই বাংলাদেশির মামলা