ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর পর কার্যকর সংসদ পেল বাংলাদেশ, স্পিকার

সত্যিকারের কার্যকর সংসদ নিয়ে বক্তব্য রাখছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ এমন একটি সংসদ পেয়েছে, যা জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) আয়োজিত ফল উৎসব-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার জানান, অতীতের অনেক সংসদ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং বিভিন্ন সময়ে বিতর্কিত নির্বাচনের কারণে সংসদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছিল।

তিনি বলেন, ১৯৯১ সালের সংসদের পর এবারই একটি সত্যিকারের কার্যকর সংসদ গঠিত হয়েছে। এবারের নির্বাচনে অনেক প্রার্থী নিজ যোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই ভোটের ফলাফলে সেই প্রতিফলন দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।

স্পিকার আরও বলেন, জনগণ একটি জবাবদিহিমূলক ও কার্যকর সংসদ দেখতে চায়। তাই বর্তমান সংসদ সদস্যদের দায়িত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। জনগণের আস্থা ধরে রাখতে এবং তাদের কল্যাণে কাজ করতে সবাইকে একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জনপ্রিয় সংবাদ

১৭ বছর পর কার্যকর সংসদ পেল বাংলাদেশ, স্পিকার

Update Time : ০৭:৩০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ এমন একটি সংসদ পেয়েছে, যা জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) আয়োজিত ফল উৎসব-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার জানান, অতীতের অনেক সংসদ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং বিভিন্ন সময়ে বিতর্কিত নির্বাচনের কারণে সংসদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছিল।

আরও পড়ুন  ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক: ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

তিনি বলেন, ১৯৯১ সালের সংসদের পর এবারই একটি সত্যিকারের কার্যকর সংসদ গঠিত হয়েছে। এবারের নির্বাচনে অনেক প্রার্থী নিজ যোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই ভোটের ফলাফলে সেই প্রতিফলন দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।

স্পিকার আরও বলেন, জনগণ একটি জবাবদিহিমূলক ও কার্যকর সংসদ দেখতে চায়। তাই বর্তমান সংসদ সদস্যদের দায়িত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। জনগণের আস্থা ধরে রাখতে এবং তাদের কল্যাণে কাজ করতে সবাইকে একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন  পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: ড. মঈন খান সভাপতি