ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় মাসেই অধিকাংশ প্রতিশ্রুতি পূরণ, বড় দাবি রিজভীর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৫০৫

ছয় মাসে অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের দাবি করেছেন রিজভী

বিএনপি সরকারের ছয় মাসে অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অনেক ক্ষেত্রে লক্ষ্য শতভাগ পূরণ হয়েছে, আবার কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। সরকারের ছয় মাসের অর্জনের বিস্তারিত তথ্য শিগগির প্রকাশ করা হবে বলেও জানান তিনি। শুক্রবার (১৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, সরকারের প্রথম ছয় মাসের জন্য নির্ধারিত কর্মসূচিগুলোর বেশিরভাগই বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। কিছু কর্মসূচি পুরোপুরি বাস্তবায়িত হলেও কয়েকটির ক্ষেত্রে প্রশাসনিক প্রস্তুতি ও প্রয়োজনীয় কাঠামো গড়ে তুলতে সময় লেগেছে। আগামী ছয় মাসে এসব কর্মসূচি আরও দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা করেন তিনি। এ সময় সরকারের অর্জনের লিখিত বিবরণ ও একটি বুকলেট প্রকাশের কথাও জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, পরিবার কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন নিয়ে ওই প্রকাশনায় বিস্তারিত তথ্য থাকবে। সরকারের ছয় মাসের কাজের পরিসংখ্যানও সেখানে তুলে ধরা হবে। কোন কর্মসূচিতে কতটা অগ্রগতি হয়েছে, তার চিত্রও জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে সরকারের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষ ও গণমাধ্যমকে বিস্তারিত তথ্য দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে দলের মহাসচিবের রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর পদত্যাগ প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তিনি জানান, শপথ নেওয়ার আগে আইনগতভাবে দলীয় পদ ছাড়ার বাধ্যবাধকতা নেই। তবে নৈতিক অবস্থান থেকে দলের মহাসচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদককে ঘিরে সংগঠনে পরিবর্তনের বিষয়ে কোনো নির্দেশনা তিনি পাননি বলেও জানান।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের আন্দোলনে তার ভূমিকা তুলে ধরেন রিজভী। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার অবস্থান থেকে খালেদা জিয়া কখনো সরে যাননি। তার জন্মদিন উপলক্ষে শনিবার ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। নয়াপল্টনে বেলা ১১টায় এবং গুলশান কার্যালয়ে বাদ আসর এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

ছয় মাসেই অধিকাংশ প্রতিশ্রুতি পূরণ, বড় দাবি রিজভীর

Update Time : ১১:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

বিএনপি সরকারের ছয় মাসে অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অনেক ক্ষেত্রে লক্ষ্য শতভাগ পূরণ হয়েছে, আবার কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। সরকারের ছয় মাসের অর্জনের বিস্তারিত তথ্য শিগগির প্রকাশ করা হবে বলেও জানান তিনি। শুক্রবার (১৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, সরকারের প্রথম ছয় মাসের জন্য নির্ধারিত কর্মসূচিগুলোর বেশিরভাগই বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। কিছু কর্মসূচি পুরোপুরি বাস্তবায়িত হলেও কয়েকটির ক্ষেত্রে প্রশাসনিক প্রস্তুতি ও প্রয়োজনীয় কাঠামো গড়ে তুলতে সময় লেগেছে। আগামী ছয় মাসে এসব কর্মসূচি আরও দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা করেন তিনি। এ সময় সরকারের অর্জনের লিখিত বিবরণ ও একটি বুকলেট প্রকাশের কথাও জানান বিএনপির এই নেতা।

আরও পড়ুন  দিল্লির অগ্নিকাণ্ডে হতাহতে জামায়াতের শোক ও সমবেদনা

তিনি বলেন, পরিবার কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন নিয়ে ওই প্রকাশনায় বিস্তারিত তথ্য থাকবে। সরকারের ছয় মাসের কাজের পরিসংখ্যানও সেখানে তুলে ধরা হবে। কোন কর্মসূচিতে কতটা অগ্রগতি হয়েছে, তার চিত্রও জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে সরকারের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষ ও গণমাধ্যমকে বিস্তারিত তথ্য দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন  ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রিজভীর মুখে যা জানা গেল

সংবাদ সম্মেলনে দলের মহাসচিবের রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর পদত্যাগ প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তিনি জানান, শপথ নেওয়ার আগে আইনগতভাবে দলীয় পদ ছাড়ার বাধ্যবাধকতা নেই। তবে নৈতিক অবস্থান থেকে দলের মহাসচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদককে ঘিরে সংগঠনে পরিবর্তনের বিষয়ে কোনো নির্দেশনা তিনি পাননি বলেও জানান।

আরও পড়ুন  জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে : সারজিস আলম