ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘণ্টার পর ঘণ্টা ফোন, ঘাড়ে বসাতে হলো টাইটানিয়ামের স্ক্রু

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৫০৩

ঘণ্টার পর ঘণ্টা ফোন ব্যবহারের পর ঘাড়ে গুরুতর সমস্যায় পড়েন অভিনেত্রী শাকিলা।

ফোনে গেম ও ভিডিও দেখতে দীর্ঘ সময় একই ভঙ্গিতে থাকায় গুরুতর ঘাড়ের সমস্যায় পড়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শাকিলা। বিছানায় কাত হয়ে টানা চার ঘণ্টা পর্যন্ত ফোনে গেম খেলতেন তিনি। পরে ব্যথা এতটাই বেড়ে যায় যে ঘাড়ে অস্ত্রোপচার করতে হয় এবং এতে প্রায় ৩ লাখ রুপি খরচ হয়েছে বলে জানান অভিনেত্রী।

নিজের ইউটিউব ভ্লগে শাকিলা বলেন, গেম খেলার মাঝে শুধু চা বা কফি খেতে উঠতেন। এরপর আবার একইভাবে ফোন ব্যবহার করতেন এবং দীর্ঘ সময় ভিডিও ও রিলস দেখতেন। এভাবে ঘণ্টার পর ঘণ্টা ফোন ব্যবহারের পর ধীরে ধীরে ঘাড়ের সমস্যা গুরুতর হয়ে ওঠে।

চেন্নাইয়ের একটি হাসপাতালে অস্ত্রোপচারের সময় তার ঘাড়ে টাইটানিয়ামের একটি স্ক্রু বসানো হয়। অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার সময় চিকিৎসক তাকে নেক কলার ব্যবহারের পরামর্শ দেন। এমনকি বিছানা থেকে ওঠা কিংবা খাবার খাওয়ার মতো সাধারণ কাজেও তখন অন্যের সাহায্য নিতে হতো বলে জানান তিনি।

নিজের অভিজ্ঞতা থেকে শাকিলা ফোন ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে অপ্রয়োজনে দীর্ঘ সময় ফোন দেখা এবং একই ভঙ্গিতে বসে বা শুয়ে থাকার বিষয়ে সতর্ক করেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, ফোন প্রয়োজনীয় কাজে ব্যবহার করা ভালো, তবে অতিরিক্ত ব্যবহারের কারণে যেন শারীরিক সমস্যায় পড়তে না হয়।

জনপ্রিয় সংবাদ

ঘণ্টার পর ঘণ্টা ফোন, ঘাড়ে বসাতে হলো টাইটানিয়ামের স্ক্রু

Update Time : ১১:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

ফোনে গেম ও ভিডিও দেখতে দীর্ঘ সময় একই ভঙ্গিতে থাকায় গুরুতর ঘাড়ের সমস্যায় পড়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শাকিলা। বিছানায় কাত হয়ে টানা চার ঘণ্টা পর্যন্ত ফোনে গেম খেলতেন তিনি। পরে ব্যথা এতটাই বেড়ে যায় যে ঘাড়ে অস্ত্রোপচার করতে হয় এবং এতে প্রায় ৩ লাখ রুপি খরচ হয়েছে বলে জানান অভিনেত্রী।

আরও পড়ুন  মৌনী রায়ের জবাব! বরুণ ধাওয়ানের ‘মা’ চরিত্র নিয়ে তুমুল বিতর্ক

নিজের ইউটিউব ভ্লগে শাকিলা বলেন, গেম খেলার মাঝে শুধু চা বা কফি খেতে উঠতেন। এরপর আবার একইভাবে ফোন ব্যবহার করতেন এবং দীর্ঘ সময় ভিডিও ও রিলস দেখতেন। এভাবে ঘণ্টার পর ঘণ্টা ফোন ব্যবহারের পর ধীরে ধীরে ঘাড়ের সমস্যা গুরুতর হয়ে ওঠে।

চেন্নাইয়ের একটি হাসপাতালে অস্ত্রোপচারের সময় তার ঘাড়ে টাইটানিয়ামের একটি স্ক্রু বসানো হয়। অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার সময় চিকিৎসক তাকে নেক কলার ব্যবহারের পরামর্শ দেন। এমনকি বিছানা থেকে ওঠা কিংবা খাবার খাওয়ার মতো সাধারণ কাজেও তখন অন্যের সাহায্য নিতে হতো বলে জানান তিনি।

আরও পড়ুন  জামিন পেয়ে তানজিন তিশার হুঁশিয়ারি, ‘অনেক কিছুই আমার কাছে আছে’