ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় ঘোষণা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৫৩৯

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের মাধ্যমে ৫ ব্যাংকের আমানতকারীদের সুদসহ অর্থ ফেরতের ঘোষণা। ছবি: সংগৃহীত

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের মাধ্যমে সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংককে একীভূত করেছে সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন, এসব ব্যাংকের আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ সুদসহ ফেরত পাবেন এবং কোনো ধরনের ‘হেয়ার কাট’ করা হবে না।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে তিনি জানান, নতুন ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ অনুযায়ী এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ব্যাংকগুলো বর্তমানে লোকসানে থাকায় পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে। পাশাপাশি আমানত সুরক্ষা আইনের আওতায় সুরক্ষার সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে এবং অনিয়ম তদন্তে ফরেনসিক অডিট পরিচালনা করা হচ্ছে।

এছাড়া পাচার হওয়া অর্থ উদ্ধার এবং গ্রাহকদের টাকা ফেরত দিতে দেশি-বিদেশি সম্পদ জব্দ ও বিক্রির পাশাপাশি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। আমানতকারীদের স্বার্থ রক্ষায় এসব পদক্ষেপ বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

৫ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় ঘোষণা

Update Time : ০৯:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের মাধ্যমে সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংককে একীভূত করেছে সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন, এসব ব্যাংকের আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ সুদসহ ফেরত পাবেন এবং কোনো ধরনের ‘হেয়ার কাট’ করা হবে না।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে তিনি জানান, নতুন ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ অনুযায়ী এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে।

আরও পড়ুন  সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ শ্রমিক নিহত , সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ

অর্থমন্ত্রী আরও বলেন, ব্যাংকগুলো বর্তমানে লোকসানে থাকায় পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে। পাশাপাশি আমানত সুরক্ষা আইনের আওতায় সুরক্ষার সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে এবং অনিয়ম তদন্তে ফরেনসিক অডিট পরিচালনা করা হচ্ছে।

এছাড়া পাচার হওয়া অর্থ উদ্ধার এবং গ্রাহকদের টাকা ফেরত দিতে দেশি-বিদেশি সম্পদ জব্দ ও বিক্রির পাশাপাশি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। আমানতকারীদের স্বার্থ রক্ষায় এসব পদক্ষেপ বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন  বিদ্যুৎ ও গ্যাস সংকট কাটাতে গুরুত্বপূর্ণ পরিকল্পনা, লাগবে দুই বছর