ঢাকা ০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর, টানা চতুর্থবার শীর্ষে

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৩৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫০৮

টানা চতুর্থবার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে আবারও শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। বিলাসী জীবনযাপনের ব্যয়ের দিক থেকে টানা চতুর্থবার বিশ্বের এক নম্বর শহর হয়েছে দেশটি। সুইজারল্যান্ডভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জুলিয়াস বেয়ারের ২০২৬ সালের লাইফস্টাইল ইনডেক্স-এ এই তথ্য উঠে এসেছে। আবাসন, ব্যক্তিগত গাড়ি এবং বিলাসপণ্যের উচ্চ মূল্যের কারণে সিঙ্গাপুর এবারও তালিকার শীর্ষে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে জুরিখ, যা গতবারের তুলনায় তিন ধাপ এগিয়েছে। তৃতীয় স্থানে রয়েছে মোনাকো, যা প্রথমবারের মতো শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে হংকং ও লন্ডন। অন্যদিকে, দুবাই নেমে গেছে ১৪তম স্থানে। বিশ্লেষকদের মতে, দুবাইয়ের ব্যয় কমেনি; বরং অন্য শহরগুলোর ব্যয় আরও দ্রুত বেড়েছে।

জুলিয়াস বেয়ার জানিয়েছে, সিঙ্গাপুরের শীর্ষ অবস্থান ধরে রাখার পেছনে সবচেয়ে বড় কারণ হলো দেশটির আবাসন ও ব্যক্তিগত গাড়ির অত্যন্ত উচ্চ মূল্য। পাশাপাশি শক্তিশালী সিঙ্গাপুরি ডলার এবং বিলাসপণ্যের মূল্যবৃদ্ধিও এই অবস্থান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে, সুইস ফ্রাঁর শক্তিশালী অবস্থান এবং রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে জুরিখের অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

লাইফস্টাইল ইনডেক্সে বিশ্বের ২৫টি শহরের ২০ ধরনের বিলাসপণ্য ও সেবার মূল্য বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আবাসন, ব্যক্তিগত গাড়ি, বিজনেস ক্লাস বিমান ভ্রমণ, আন্তর্জাতিক স্কুলের টিউশন ফি এবং বিলাসবহুল খাবারের খরচ। জরিপে ১০ লাখ মার্কিন ডলার বা তার বেশি বিনিয়োগযোগ্য সম্পদের মালিক ৩৬০ জন উচ্চ সম্পদশালী ব্যক্তির মতামত নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এক বছরে বিশ্বজুড়ে বিলাসী জীবনযাপনের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্কিন ডলারের হিসাবে এই ব্যয় গড়ে ১০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সোনার দাম বৃদ্ধির প্রভাবে গয়নার দাম ১৬.৪ শতাংশ এবং বিলাসবহুল ঘড়ির দাম ১৫.৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। ফলে উচ্চ আয়ের ব্যক্তিদের জীবনযাত্রার ব্যয়ও আগের তুলনায় অনেক বেশি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময়েও রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্থিতিশীল শহরগুলোর প্রতি ধনী বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। তাই সিঙ্গাপুর, জুরিখ ও মোনাকোর মতো শহরগুলো শুধু বিলাসী জীবনযাপনের জন্য নয়, নিরাপদ বিনিয়োগ ও সম্পদ সংরক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর, টানা চতুর্থবার শীর্ষে

Update Time : ১০:৩৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে আবারও শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। বিলাসী জীবনযাপনের ব্যয়ের দিক থেকে টানা চতুর্থবার বিশ্বের এক নম্বর শহর হয়েছে দেশটি। সুইজারল্যান্ডভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জুলিয়াস বেয়ারের ২০২৬ সালের লাইফস্টাইল ইনডেক্স-এ এই তথ্য উঠে এসেছে। আবাসন, ব্যক্তিগত গাড়ি এবং বিলাসপণ্যের উচ্চ মূল্যের কারণে সিঙ্গাপুর এবারও তালিকার শীর্ষে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে জুরিখ, যা গতবারের তুলনায় তিন ধাপ এগিয়েছে। তৃতীয় স্থানে রয়েছে মোনাকো, যা প্রথমবারের মতো শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে হংকং ও লন্ডন। অন্যদিকে, দুবাই নেমে গেছে ১৪তম স্থানে। বিশ্লেষকদের মতে, দুবাইয়ের ব্যয় কমেনি; বরং অন্য শহরগুলোর ব্যয় আরও দ্রুত বেড়েছে।

আরও পড়ুন  বিজিবিএ স্থায়ী কমিটি গঠন, ২০২৬-২৮ মেয়াদে ৬৬ কমিটির ঘোষণা

জুলিয়াস বেয়ার জানিয়েছে, সিঙ্গাপুরের শীর্ষ অবস্থান ধরে রাখার পেছনে সবচেয়ে বড় কারণ হলো দেশটির আবাসন ও ব্যক্তিগত গাড়ির অত্যন্ত উচ্চ মূল্য। পাশাপাশি শক্তিশালী সিঙ্গাপুরি ডলার এবং বিলাসপণ্যের মূল্যবৃদ্ধিও এই অবস্থান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে, সুইস ফ্রাঁর শক্তিশালী অবস্থান এবং রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে জুরিখের অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

লাইফস্টাইল ইনডেক্সে বিশ্বের ২৫টি শহরের ২০ ধরনের বিলাসপণ্য ও সেবার মূল্য বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আবাসন, ব্যক্তিগত গাড়ি, বিজনেস ক্লাস বিমান ভ্রমণ, আন্তর্জাতিক স্কুলের টিউশন ফি এবং বিলাসবহুল খাবারের খরচ। জরিপে ১০ লাখ মার্কিন ডলার বা তার বেশি বিনিয়োগযোগ্য সম্পদের মালিক ৩৬০ জন উচ্চ সম্পদশালী ব্যক্তির মতামত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  বাংলা কিউআর দারুণ সাড়া, দুই দিনেই কোটি টাকার লেনদেন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এক বছরে বিশ্বজুড়ে বিলাসী জীবনযাপনের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্কিন ডলারের হিসাবে এই ব্যয় গড়ে ১০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সোনার দাম বৃদ্ধির প্রভাবে গয়নার দাম ১৬.৪ শতাংশ এবং বিলাসবহুল ঘড়ির দাম ১৫.৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। ফলে উচ্চ আয়ের ব্যক্তিদের জীবনযাত্রার ব্যয়ও আগের তুলনায় অনেক বেশি হয়েছে।

আরও পড়ুন  মে মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ