ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo Grok 4.5 উন্মোচন করল SpaceXAI, কম খরচে আরও শক্তিশালী AI মডেলের দাবি Logo অফিস থেকে আগে বের হওয়ার গ্রহণযোগ্য ৬ অজুহাত Logo ৪০টি হীরা, বিরল রুবি আর ১৩১ কারিগরের তৈরি গৌরী স্প্র্যাটের বিয়ের আংটি Logo নতুন গল্প,আবেগ আর চমক নিয়ে ফিরছেন জয়া আহসান। Logo বর্ষাকালে ক্যামেরা ও লেন্স সুরক্ষার ১২ কার্যকর টিপস Logo চুল পড়া কমাতে বিশেষজ্ঞের পরামর্শ, খাবারে রাখুন এই ৫টি খাবার Logo দেশজুড়ে শুরু হচ্ছে সোনার বাংলা সার্কাসের ‘মহাশ্মশান যাত্রা’ Logo ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা, বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ Logo ২০২৬-২৭ অর্থবছরে ৬ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনের আশা, অর্থমন্ত্রীর Logo বয়স ৩৫! এখন থেকেই যত্ন নিলে দীর্ঘদিন থাকবেন সুস্থ ও প্রাণবন্ত

রিজভী: সরকারের ভাবমূর্তি নষ্টে চলছে ষড়যন্ত্র

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:৩৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫০৬

রুহুল কবির রিজভী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি: সংগৃহীত

রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এখনো একটি গোষ্ঠী বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচেষ্টায় কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভীর মতে, সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম সফল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

তিনি আরও জানান, হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বানও জানান তিনি।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর উদ্যোগে পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচি মাঠপর্যায়ের কিছু কর্মকর্তার অবহেলার কারণে প্রশ্নের মুখে পড়ছে। জনস্বার্থে সরকারের নেওয়া প্রতিটি কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

Grok 4.5 উন্মোচন করল SpaceXAI, কম খরচে আরও শক্তিশালী AI মডেলের দাবি

রিজভী: সরকারের ভাবমূর্তি নষ্টে চলছে ষড়যন্ত্র

Update Time : ০৩:৩৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এখনো একটি গোষ্ঠী বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচেষ্টায় কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভীর মতে, সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম সফল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

আরও পড়ুন  এক-এগারোর মানবতাবিরোধী অপরাধে মাসুদ উদ্দিন চৌধুরীর ভূমিকা

তিনি আরও জানান, হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বানও জানান তিনি।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর উদ্যোগে পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচি মাঠপর্যায়ের কিছু কর্মকর্তার অবহেলার কারণে প্রশ্নের মুখে পড়ছে। জনস্বার্থে সরকারের নেওয়া প্রতিটি কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।

আরও পড়ুন  স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ নয়: জামায়াত আমির শফিকুর রহমানের বক্তব্য